এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি: কারিনা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর ২৪ ঘণ্টা পেরিয়েছে। এখনও অধরা অভিযুক্ত দুর্বৃত্ত। বুধবার রাতে বাসার মধ্যে হামলার সে ঘটনার নানা বয়ান উঠে আসছে।

স্বামীর ওপর হামলা নিয়ে এবার মুখ খুললেন কারিনাও। এক্স হ্যান্ডেলে তিনি মূলত অনুরাগী এবং পাপারাজ্জিদের কাছে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ না করার অনুরোধ জানালেন। 

বিনয়ের সঙ্গে পতৌদির পুত্রবধূর অনুরোধ, ‘আপনাদের বাড়তি উদ্বেগ আমার পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দয়া করে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।’

সাইফের ওপর হামলার পর বেশ ধকল গেছে কারিনার ওপর দিয়েও। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ হাসপাতালে ছিলেন তিনি। গোটা দিন কেটেছে দুশ্চিন্তা আর উদ্বেগে। রাত সাড়ে নয়টার দিকে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি। সংবাদমাধ্যম ও পাপারাজ্জির কাছে আমাদের অনুরোধ, দয়া করে মনকাড়া খবর, গুজব ছড়াবেন না।’ 

সাইফ-কারিনা। ছবি সংগৃহীত অভিনেত্রী বলেন, ‘সবার সাহায্য ও উদ্বেগ যেমন আমাদের কাছে সমাদৃত একইসঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণ, আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আশা করব, আমাদের ব্যক্তিগত পরিসরকে আপনারা সম্মান করবেন। এই ধাক্কা সামলাতে আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় সময় এবং পরিসর দেবেন।’ 

এদিকে সাইফ এখনও রয়েছেন লীলাবতী হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বলিউড অভিনেতা আপাতত বিপদমুক্ত। 

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন নবাব পতৌদির বংশধর সাইফ আলি খান। রাত দুটার দিকে এগার তলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি নায়কেকে সমানে কোপাতে থাকে।  আহত হয়েছেন এক গৃহ কর্মীও।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর