ছোট ছেলেকে বাঁচাতে মধ্যে দাঁড়িয়েছিল সাইফ: কারিনা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

স্বামী অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার বিষয়ে সম্প্রতি বান্দ্রা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তাঁদের বাড়িতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বয়ান রেকর্ড করা হয়েছে। 

বান্দ্রার অ্যাপার্টমেন্টে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে সাইফকে উপর্যুপরি ৬ বার ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে কারিনা জানিয়েছেন, আক্রমণকারী ‌‘খুবই আগ্রাসী’ ছিল এবং ঘটনার সময় সাইফকে একাধিকবার আক্রমণ করা হয়েছিল। তিনি বলেন, ‘আক্রমণকারী কিছুই চুরি করেনি। ছোট ছেলে জাহাঙ্গীরকে (আলি খান) বাঁচাতে মধ্যে দাঁড়িয়েছিল সাইফ এবং আক্রমণকারী তার কাছে ভীড়তে পারেনি।’

তিনি আরও বলেন, ‘সন্তান ও এক নারীকে বাঁচানোর চেষ্টা করেছিল সাইফ।’ 

কারিনা জানান যে, হামলার পর তিনি তাঁর বোন কারিশমা কাপুরের বাড়িতে গিয়েছিলেন। বলেন, ‘আমি আতঙ্কিত ছিলাম, তাই কারিশমা আমাকে তার বাড়িতে নিয়ে গেল।’

সাইফের ওপর হামলার পর একটি বিবৃতি দিয়েছেন কারিনা। গোটা দিন দুশ্চিন্তায় কেটেছে জানিয়ে সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি। সংবাদমাধ্যম ও পাপারাজ্জির কাছে আমাদের অনুরোধ, দয়া করে মনগড়া খবর, গুজব ছড়াবেন না।’

অভিনেত্রী আরও বলেন, ‘সবার সাহায্য ও উদ্বেগ যেমন আমাদের কাছে সমাদৃত একইসঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণ, আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আশা করব, আমাদের ব্যক্তিগত পরিসরকে আপনারা সম্মান করবেন। এই ধাক্কা সামলাতে আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় সময় দেবেন।’

শেষে তিনি বলেন, ‘এই বিপদে আপনাদের বোঝাপড়া ও সহযোগিতার জন্য আমি আপনাদের অগ্রিম ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা নাগাদ সাইফের বাড়িতে এক দুর্বৃত্ত হানা দেয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন অভিনেতা। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। এখনও সাইফ হাসপাতালে ভর্তি। যদিও চিকিৎসকরা বলছেন, অভিনেতা বর্তমানে শঙ্কামুক্ত।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর