সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি বলে ধারণা মুম্বাই পুলিশের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো ব্যক্তি বাংলাদেশি বলে ধারণা করছে ভারতের পুলিশ।  আজ রোববার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি সাইফ আলি খানকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ (৩০)। তাঁকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাসারভাদাভালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

saif ali khan accused screen shotমুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, তা থেকে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশি। অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। পাঁচ থেকে ছয় মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই আসেন। 

পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন।

গত বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ বলিউড অভিনেতা সাইফ আলি খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন। দ্রুত তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত।

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা আবারও দেখিয়ে দিয়েছে, পাহাড়ে শুরু হওয়া একটি দুর্যোগের প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে যেতে পারে সমতলের জনপদে। জলবায়ু পরিবর্তন, হিমবাহের পরিবর্তন এবং অপরিকল্পিত...
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর...
ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’–এর সময় দেশটির সশস্ত্র বাহিনীর পারমাণবিক কেন্দ্র কিরাণা হিলসে আঘাত করেছিল একটি ভারতীয় আত্মঘাতী ড্রোন। এ ঘটনার এক বছর পর ঘটনাটি...
সারা দেশে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল বিভাগে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর...
দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের...
বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সোসাইটির...
চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর