শাড়িতে মোহনীয় রূপে ধরা দিলেন মীরা কাপুর

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের থেকে অনেক বেশি আলোচনায় থাকেন তাঁর স্ত্রী মীরা কাপুর। তিনি তাঁর স্টাইল এবং ফ্যাশন সেন্সের জন্য সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে তাঁর শাড়ির লুক সবার নজর কাড়ে। সাজ-পোশাকে মীরা ঐতিহ্য এবং আধুনিকতার এমন এক সমন্বয় করেছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য।

তিনি পরেছিলেন পীচ রঙের সিল্ক অর্গানজা শাড়ি। সূক্ষ্ম লেস এমব্রয়ডারি দিয়ে তৈরি এই শাড়িটিতে ফুটে উঠেছে ফুলেল ছাপ। সামনের পাটভাঙা ভাঁজগুলো শাড়িটিকে একটি ক্লাসিক লুক দিয়েছে। শাড়ির সঙ্গে ছিল একটি স্লিভলেস ক্লোজড-ব্যাক ব্লাউজ। ভি-নেকলাইন ব্লাউজ তাঁর পোশাকে এক মৃদু আকর্ষণ যোগ করেছিল। এই ব্লাউজ এবং শাড়ির সমন্বয় ছিল প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার নিখুঁত মেলবন্ধন।

সূক্ষ্ম লেস এমব্রয়ডারি দিয়ে তৈরি এই শাড়িটিতে ফুটে উঠেছে ফুলেল ছাপ। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে

তাঁর গয়নাও ছিল সাজের অনন্য একটি দিক। পান্না এবং মুক্তার ঝুমকা, তাঁর পীচ রঙের পোশাকের সঙ্গে এক দুর্দান্ত কনট্রাস্ট তৈরি করেছিল। এছাড়াও তাঁর ব্রেসলেট এবং আধুনিক ঘড়ি, সাজে রাজকীয়তার পাশাপাশি আধুনিকতার সংমিশ্রণ এনেছে।

মীরার নো-মেকআপ লুক তাঁর সাজকে যেন আরও পরিপূর্ণ করে তুলেছিল। সূক্ষ্ম আইশ্যাডো এবং নিখুঁতভাবে আঁকা কালো আইলাইনার তাঁর সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছিল। শেষ ছোঁয়া হিসেবে পীচ রঙের লিপস্টিক পুরো লুকটিকে সম্পূর্ণ করে তোলে। তাঁর চুল, একটি সাইড পার্টিংয়ে স্টাইল করা।

শেষ ছোঁয়া হিসেবে পীচ রঙের লিপস্টিক পুরো লুকটিকে সম্পূর্ণ করে তোলে। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে

মীরা কাপুর সবসময়ই ফ্যাশনে নতুন কিছু যোগ করার জন্য বেশ পরিচিত। শাড়ি হোক কিংবা লেহেঙ্গা, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে তাঁর প্রতিটি লুক সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই সাজেও তিনি প্রমাণ করেছেন যে ক্লাসিক পোশাকের মধ্যে আধুনিকতার ছোঁয়া এনে, কীভাবে তা আকর্ষণীয় করা যায়।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর