কোন বয়সে কতটুকু লবণ খাবেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

লবণ আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান। রান্নায় লবণ কম কিংবা বেশি হোক, তা খাবারের স্বাদ নষ্ট করে দেয়। খাবার লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম আমাদের শরীরের জন্য জরুরি এক উপাদান। তবে অত্যধিক সোডিয়াম দেহের জন্য ক্ষতিকর। আমরা অনেকেই জানি না, আমাদের শরীরে ঠিক কতটা লবণের প্রয়োজন।

অত্যধিক লবণ গ্রহণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো স্বাস্থ্যগত সমস্যা বাড়তে পারে। তাই প্রতিদিন ঠিক কতটা লবণ গ্রহণ করা উচিত, তা জানা প্রয়োজন।

আবার এমন অনেকেই আছেন, যারা রান্নায় লবণের পরিমাণ কম হলে অতিরিক্ত কাঁচা লবণ নিয়ে থাকেন। এই অভ্যাসও বাদ দেওয়া প্রয়োজন। কারণ কাঁচা লবণ শরীরের ক্ষতি করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানুষের বয়স, জীবনপ্রণালী এবং স্বাস্থ্যের সার্বিক অবস্থার উপর নির্ভর করে লবণ গ্রহণের পরিমাণ পরিবর্তিত হয়।

রান্নায় লবণ কম কিংবা বেশি হোক, তা খাবারের স্বাদ নষ্ট করে দেয়। ছবি: ফ্রিপিকআসুন জেনে নিন, বয়স অনুযায়ী লবণ গ্রহণের হার কত হওয়া প্রয়োজন।

০ থেকে ১২ মাস

০ থেকে ১২ মাস বয়সের শিশুদের লবণ খুব কম খাওয়া উচিত। কারণ এ বয়সে শিশুদের কিডনি বিকাশ লাভ করে। লবণ হচ্ছে সোডিয়ামের উপাদান। অতিরিক্ত সোডিয়াম কিডনির বিকাশে জটিলতা সৃষ্টি করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই বয়সের শিশুদের দিনে ১ গ্রামেরও কম পরিমাণ লবণ খাওয়া প্রয়োজন।

১ থেকে ৩ বছর

১ থেকে ৩ বছর বয়সের শিশুদের শরীর ছোট থাকে। তাই তাদের লবণ কম খাওয়ার প্রয়োজন। এই বয়সের শিশুদের দিনে ২ গ্রাম পরিমাণ লবণ (০.৮ গ্রাম সোডিয়াম) খাওয়া প্রয়োজন।

৪ থেকে ৮ বছর

এ বয়সের শিশুরা বড় হয়, তাই তাদের লবণ খাওয়ার চাহিদা বেড়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই বয়সের শিশুদের দিনে ৩ গ্রাম পরিমাণ লবণ (১.২ গ্রাম সোডিয়াম) খাওয়া প্রয়োজন। তবে, এ বয়সের শিশুরা বিভান্ন প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকে। তাই তাদের কম লবণ খাওয়া প্রয়োজন।

৮ থেকে ১৮ বছর

৮ থেকে ১৮ বছরের প্রাপ্তবয়স্ক শিশু ও কিশোর-কিশোরীদের লবণ খাওয়া প্রয়োজন। তবে লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এ বয়সে দিনে ৫ গ্রাম পরিমাণ (২ গ্রাম সোডিয়াম) গ্রহণ করা প্রয়োজন।

১৯ থেকে এর বেশি

১৯ এর বেশি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৫ গ্রাম লবণ খাওয়া প্রয়োজন। তবে হার্ট ভালোর জন্য ৩ গ্রামের কম সোডিয়াম গ্রহণের কথা বলা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ১৯ বা এর বেশি বয়সের জন্য ২.৪ গ্রাম পর্যন্ত সোডিয়াম গ্রহণ করা প্রয়োজন।

৬৫ বছরের বেশি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে  মানুষের কিডনি সোডিয়াম প্রক্রিয়াকরণে কম দক্ষ হয়ে উঠে। বয়স্কদের দিনে ৫ গ্রামের কম লবণ খাওয়া প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে এ বয়সে ৫ গ্রামের কম লবণ গ্রহণ করা প্রয়োজন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর