ফ্রিজ খুলতেই কটু গন্ধ? জেনে নিন সমাধান

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

যারা প্রতিদিন কাজের চাপে বাজার কিংবা রান্নার সময় পান না, তাদের জীবন অনেকটাই সহজ করে দিয়েছে যে যন্ত্র তা হলো ফ্রিজ। কিন্তু অনেকের বাড়িতে ফ্রিজ খুললেই দুর্গন্ধের চোটে নাকে চাপা দিতে হয়। কাঁচা মাছ-মাংস, অনেকদিনের জমে থাকা বরফ, অবাঞ্ছিত আবর্জনা থেকে ফ্রিজে দুর্গন্ধ তৈরি হয়, আর সেই গন্ধ ছড়িয়ে পড়ে অন্যান্য খাবারেও।

শীতের সময়টায় সহজে ফ্রিজ পরিষ্কারও করা হয় না। ফলে কটু গন্ধ আরও বাড়ে। অথচ ঘরোয়া টোটকাতেই ফ্রিজের গন্ধ তাড়ানো সম্ভব। রইল টিপস।     

বেকিং সোডা

প্রায় প্রত্যেকের বাড়িতেই বেকিং সোডা থাকে। দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। একটি বাটিতে বেকিং সোডা ভরে ফ্রিজে রাখতে পারেন। বেকিং সোডা ফ্রিজের দুর্গন্ধ শুষে নেবে।

ভ্যানিলা এসেন্স

কেক, পেস্ট্রি বানানোর জন্য অনেকের বাড়িতেই ভ্যানিলা এসেন্স থাকে। একটি তুলার বল ভ্যানিলা এসেন্সে ডুবিয়ে ১২ ঘণ্টার জন্য রেখে দিতে পারেন ফ্রিজে। মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়বে ফ্রিজ জুড়ে।

অনেকের বাড়িতে ফ্রিজ খুললেই দুর্গন্ধের চোটে নাকে চাপা দিতে হয়। ছবি: ফ্রিপিক

ভিনেগার

এই উপাদান ঘরের যেকোনো দুর্গন্ধ শোষণ করে নেয়। একটা বাটিতে অল্প ভিনেগার নিয়ে ফ্রিজের ওপরের তাকে রেখে দিন। পরের দিন সকালে ফ্রিজের দরজা খুললে দেখবেন গন্ধ উধাও। চাইলে এক কাপ পানিতে খানিকটা ভিনেগার আর কয়েকটা লেবুর টুকরা মিশিয়ে পাত্রটি ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন। এতেও দারুণ কাজ হবে। 

লেবু ও কমলা

সিট্রাস জাতীয় ফল যেকোনো কটু গন্ধ দূর করে ঘরে মিষ্টি একটা সুবাস এনে দেয়। লেবু টুকরা করে ফ্রিজের বিভিন্ন তাকে রেখে দিন। একটি পাত্রে কমলার খোসা ও লবণ একসঙ্গে নিয়েও ফ্রিজে রাখতে পারেন। দুর্গন্ধ দূর তো হবেই, পাশাপাশি ফ্রিজ খুললেই চমৎকার সুগন্ধ ভালো করে দেবে মন। 

কফি 

কফি খেলে যেমন আপনি নিজে সতেজ হয়ে ওঠেন তেমনি ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কফি অনবদ্য। একটি বাটিতে কফির গুঁড়া নিয়ে সেটি ফ্রিজে রেখে দিন। দেখবেন নিমেষে দূর হবে ফ্রিজের দুর্গন্ধ। 

এর পাশাপাশি নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা সবচেয়ে জরুরি। নিয়মিত যত্ন না করলে ফ্রিজে গন্ধ হওয়া অস্বাভাবিক নয়। শাকসবজি বা মাছ-মাংস সপ্তাহখানেকের বেশি ফ্রিজের ভেতর না রাখাই ভাল। এতে খাবারের গুণমান যেমন বজায় থাকে, তেমনই কমে দুর্গন্ধ সৃষ্টির সমস্যা। 

ফ্রিজের সঠিক তাপমাত্রাও বজায় রাখতে হবে। সাধারণত চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা ফ্রিজের জন্য আদর্শ। অন্যথায় ফ্রিজের ভিতরে বিভিন্ন ধরনের জীবাণু জন্মায়, যা কটু গন্ধ তৈরি করতে পারে।    

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর