শীত যতই বেশি হোক না কেন, ফ্রিজ ঠিকমতো ঠান্ডা না হলে তার ভেতরে থাকা জিনিসগুলো নষ্ট হবে। তাই শীত-গ্রীষ্ম-বর্ষা যাই হোক না কেন, খাবার ঠিক রাখতে রেফ্রিজারেটরই একমাত্র ভরসা। ফ্রিজ ঠিকমতো ঠান্ডা না হলে কাঁচা সবজি, দুধ, মাছ-মাংস, খাবার, বিশেষ কিছু ওষুধ, ইনজেকশন নষ্ট সব হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে।
তবে ফ্রিজের সমস্যায় টেকনিশিয়ান ডাকার আগে নিজেই একটু পরীক্ষা করে নিতে পারেন। এতে হয় তো বেঁচে যাবে আপনার বাড়তি খরচটা।

সার্কিট ব্রেকার পরীক্ষা করুন
রেফ্রিজারেটর প্লাগ ইন আছে, তবে পাওয়ার পাচ্ছে না। তাহলে সার্কিট ব্রেকারটি পরীক্ষা করতে হবে। যদি দেখেন সেটিও ঠিক আছে, তবে পাওয়ার আউটলেট চেক করুন। আউটলেটে পাওয়ার না পেলে অন্য কোথাও প্লাগ ইন করুন। তাতে কাজ না হলে টেকনিশিয়ানকে ডাকুন।
গ্যাসকেট চেক করুন
ফ্রিজের গ্যাসকেট আলগা হয়ে গেলে অনেক সময় আর ঠান্ডা হয় না। পুরানো ফ্রিজে এই সমস্যা বেশি দেখা যায়। খুব সহজে এই পরীক্ষা করতে পারেন। ফ্রিজের দরজা বন্ধের সময় খাঁজে একটি ভাঁজ করা কাগজ দিন। এই কাগজটি যদি টান দিয়ে বের করা যায়, তবে বুঝবেন গ্যাসকেট বদলানোর সময় হয়ে গিয়েছে।
রেফ্রিজারেটরের ভেন্ট পরীক্ষা
আপনার ফ্রিজের ভেন্ট কোনোভাবে আটকে গেলে রেফ্রিজারেটরের মধ্যে বায়ুপ্রবাহ ব্যাহত হয়। এতে বাড়তে পারে তাপমাত্রা, সেই সাথে দেখা দেয় আর্দ্রতার সমস্যাও। তাই আপনার ফ্রিজের ম্যানুয়াল দেখে ভেন্টের প্রকৃতি এবং ব্লকিং সম্পর্কে ধারণা নিতে পারেন।

ফ্রিজ ডিফ্রস্টে দিন
ফ্রিজারে বরফ জমে অনেক সময় ভেন্ট ব্লকেজ হতে পারে। সাধারণত সময়মতো ফ্রিজ ডিফ্রস্ট না করলে এই সমস্যা দেখা দিতে পারে। তাই রাতে ঘুমানোর আগে ফ্রিজ ডিফ্রস্টে দিয়ে দিন। সকালেই দেখবেন সম্পূর্ণ বরফ গলে যাবে। আর ফ্রিজও আগের মতোই ঠান্ডা হবে।
খুব বেশি জিনিস রাখবেন না
অনেকে ফ্রিজে প্রয়োজনের থেকে বেশি জিনিস রাখেন। এতে ফ্রিজ ঠান্ডা হতে সময় নেয়। আবার অনেকে সময় ঠিক মতো ঠান্ডাও হয় না। তাই পুরো ফ্রিজ ভর্তি করে কিছু রাখবেন না। ওই ফ্রিজটি কতটুকু ধারণক্ষমতা আছে সেটি আগে দেখুন।
এছাড়াও ফ্রিজের তাপমাত্রার রেগুলেটর পরিবর্তন, কনডেন্সার কয়েলে ময়লা জমা, ইভাপোরেটর ফ্যান ভাঙার কারণেও সমস্যা হতে পারে। এসব কারণেও ফ্রিজ ঠান্ডা হওয়া বন্ধ হতে পারে। তবে খেয়াল রাখবেন, বৈদ্যুতিক জিনিস পরীক্ষা করাটা বেশ ঝুঁকির। তাই খুব ভালো না বুঝলে পেশাদার এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন।


ছোট ফ্ল্যাটেও বানাতে পারেন ওপেন কিচেন
মডিউলার কিচেনের জন্য ৬ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ 
