বিপিএলে ‘ঢাকা’র ভরাডুবির পর মুখ খুললেন শাকিব

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম

কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দল কিনেছিলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। তবে চলচ্চিত্রে তিনি যেমন একের পর এক ম্যাজিক দেখিয়ে চলছেন, মাঠে তাঁর দল ‘ঢাকা ক্যাপিটালস’ ততটা বাজিমাত করতে পারেনি। গ্রুপ পর্বেই তাঁদের ভরাডুবি হয়, পয়েন্ট তালিকায় তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে ঢাকা ক্যাপিটালস। 

এই বিষয়ে মুখ খুললেন শাকিব। তিনি বলেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’ 

অবশ্য হাল ছাড়ার পাত্র নন নায়ক। যোগ করে তিনি বলেন, ‘যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।’ 

আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়ে সবশেষে শাকিব লেখেন, ‘ঢাকা ক্যাপিটালসের খেলোয়ার, টিম ম্যানেজমেন্ট, সমর্থক ও স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।’

প্রসঙ্গত, শাকিবের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস শুরুতে আলোড়ন তৈরি করলেও মাঠের পারফরম্যান্সে সাড়া ফেলতে পারেনি। প্লে-অফ থেকেই ছিটকে যায় দলটি। তবে চলমান বিপিএলে একদিকে দলীয় সর্বোচ্চ, অন্যদিকে সর্বনিম্ন রানের রেকর্ডও তাঁদের।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর