সম্পত্তি দখলের অভিযোগ, অবশেষে মুখ খুললেন পপি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

সম্প্রতি চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে বাবার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে পপির বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বোন ফিরোজা বেগম। জিডি নং-২১০।

পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান পপি। এ ইস্যুতে নায়িকার বিরুদ্ধে তাঁর মা, ভাই ও বোনদের বিস্তর অভিযোগ। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন পপি ও তাঁর স্বামী। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

অবশেষে এবার মুখ খুললেন পপি। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনও পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।’

এ ছাড়া পপির বিরুদ্ধে পেশিশক্তি প্রয়োগ করে জমি দখলের অভিযোগ এনেছে তাঁর মা-বোন। তবে এই অভিযোগ অস্বীকার করে নায়িকা বলেন, ‘আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে।’

পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে —এ কথা জানিয়ে পপি বলেন, ‘এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা। আমার পরিবারের কেউ কখনও উপার্জন করে খায়নি। ৯৫ সালে আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।’

খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি ঘিরে এই পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। জিডির তথ্য অনুযায়ী, পপি তাঁর বাবার (আমির হোসেন) রেখে যাওয়া জমি একাই দখল করতে চান। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ খুলনার সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি এলাকায় উপস্থিত হন পপি। সেখানে গিয়ে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বাধা দিলে হুমকির মুখে পড়েন পপির মা ও বোনরা।

এ বিষয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালকে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘এ বয়সে আমি কোথায় যাব? মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর থেকে বদলে গেছে। গত ৫-৬ বছর ধরে তার স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বাবার জমি জোর করে দখল করতে চাইছে। পপির বাবা বেঁচে থাকতে সে পাঁচ কাঠা জমি নিজের নামে লিখিয়ে নেয়। তখন নায়ক আলমগীর বিষয়টি মীমাংসা করেছিলেন। এখন সে বাকি ছয় কাঠা জমি দখল করতে চাইছে। এই বয়সে আমরা কোথায় যাব?’

প্রসঙ্গত, পুরান ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে চুপিসারে বিয়ে করেন পপি। তাঁদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত। বিয়ের পর থেকেই তাঁকে আর চলচ্চিত্রে দেখা যায়নি। এ ছাড়া দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন। সম্প্রতি স্বামী ও সন্তান নিয়ে তাঁর একটি ছবি প্রকাশ্যে এসেছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকার সঙ্গে রিয়াদের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী। 
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে...
আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর