প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

আজকের দিনটি প্রিয়জনকে জড়িয়ে ধরার। তার সাথে সময় কাটানোর দিন। এই জড়িয়ে ধরার মাধ্যমে প্রকাশ পাবে তার প্রতি আপনার প্রেম, যত্ন ও মমত্ববোধ। প্রিয়জনের কাছে অনুভূতি প্রকাশের জন্য এমন দিন সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ একটি আদরপূর্ণ আলিঙ্গন অনেক কিছু বলতে পারে, যা কোনো শব্দ দিয়ে প্রকাশ সম্ভব নয়।

বিশ্বজুড়ে দেশ ও সংস্কৃতি ভেদে বিভিন্ন দিন এভাবে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। আমেরিকাসহ কিছু দেশে  ১২ ফেব্রুয়ারি এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। দিনটির প্রধান উদ্দেশ্য জীবনযাত্রার ব্যস্ততার মাঝেও, প্রিয়জনের সাথে যেন সময় কাটানো যায়। স্নেহময়ী আলিঙ্গনের মধ্যে দিনে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার চেয়ে শান্তির, আর কী হতে পারে? এতে দুজনের মধ্যে যেমন ভালোবাসা বাড়বে, সেই সাথে গাঢ় হবে সম্পর্ক।

এই সম্পর্ককে আরও দৃঢ় করতে যে কাজগুলো করতে পারেন। জেনে নিন।

প্রিয়জনকে জড়িয়ে ধরুন: সবচেয়ে সহজ কাজটি হলো, আপনার প্রিয়জনকে জড়িয়ে ধরা। এই কাজটি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও একে অপরের কাছাকাছি নিয়ে আসে। একে অপরের প্রতি ভালোবাসা এবং সমর্থন প্রকাশের সবচেয়ে সহজ উপায় হলো আলিঙ্গন।

এই কাজটি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও একে অপরের কাছাকাছি নিয়ে আসে।ছবি: ফ্রিপিক

স্মৃতিময় সময় কাটান: দিনটিতে প্রিয়জনের সাথে অনেকটা সময় কাটানোর চেষ্টা করুন। একসাথে সিনেমা দেখা, পছন্দের খাবার তৈরি করা বা পুরনো স্মৃতির কথা বলতে পারেন। এসব একে অপরের কাছে ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশের ভালো উপায় হতে পারে।

প্রিয়জনকে নোট বা চিঠি লিখুন: আপনার অনুভূতি প্রকাশ করতে প্রিয়জনকে ছোট নোট বা চিঠি লিখতেই পারেন। এটি হতে পারে একটি স্নেহপূর্ণ বার্তা, যা জানাবে আপনি তাকে কতটা মূল্যবান মনে করেন। ছোট ছোট এসব কাজ, সম্পর্কের ভিত্তি মজবুদ করে।

প্রশংসা করুন: প্রিয়জনের প্রশংসা আজ আপনি করতেই পারেন। তার সমস্ত ছোট বড় কাজের জন্য ধন্যবাদ জানান, যা সে আপনার জন্য করেছে। বলুন তার অবদান কীভাবে আপনার জীবনে প্রভাব ফেলেছে।

বিশেষ পরিকল্পনা করুন: প্রিয়জনকে চমকে দিতে পরিকল্পনা করতে পারেন। সেটি খুব ছোট কোনো সারপ্রাইজও হতে পারে। তাকে পছন্দের কোনো রেস্তোরাঁয় ডিনারে যেতে পারে। অথবা কাছে কোথাও ঘুরতে যেতে পারেন। বা দিতে পারেন প্রিয় কোনও ছোট উপহার হতে পারে।

উপহার দিতে পারেন: যদি প্রিয়জনের পছন্দের কিছু আপনার জানা থাকে, তবে সেটি দিতে পারে। যেমন বই, গয়না বা অন্য কোনো উপহার। এমনকি, সেটি হতে পারে ফুল বা চকলেটও।

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর