বাচ্চার জন্য এমন বাবা দরকার নেই: রাজকে উদ্দেশ্য করে পরী মণি!

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরী মণি বরাবরই নিজের শর্তে জীবন যাপন করেন। পর্দার পাশাপাশি বাস্তব জীবনের নানা বিষয়ে বিতর্ক থাকলেও, নিজেকে তিনি প্রমাণ করেছেন এক সংগ্রামী নারী এবং একনিষ্ঠ মায়ের ভূমিকায়। বিচ্ছেদের পর একাই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর দেখভাল করছেন তিনি। তবে মাঝেমধ্যেই সাবেক স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের দিকে অভিযোগের আঙুল তুলেন তিনি। এবারও তেমনই ইঙ্গিত মিলল। 

সিনেমার ব্যস্ততার ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন পরী। এবার মাতৃত্বের বাস্তবতা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই তারকা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এক আবেগঘন ফেসবুক পোস্টে পরী মণি লিখেছেন, ‘রাত জাগা আর নির্ঘুম রাত এক নয়, সোনা! মা হয়ে দেখো শুধু। সন্তানের গায়ে একটি মশার কামড়ও নিতে পারবে না, আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর হলে মায়ের যেন দম বন্ধ হয়ে আসে। একা মা হয়ে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন, তা কেবলমাত্র মা-ই বুঝতে পারেন।’

রাজ্যকে কোলে নিয়ে পরী। ছবি: সংগৃহীত

গত বছরের শেষ দিকে শরীফুল রাজকে দেখা গিয়েছিল সন্তান রাজ্যকে নিয়ে ঘুরে বেড়াতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল বাবা-ছেলের খুনসুটি। সে বিষয়টির ইঙ্গিত দিয়ে পরী মণি বলেন, ‘রাত জেগে নেটফ্লিক্স দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি, লং ড্রাইভ বা ফেসবুক স্ক্রলে সময় কাটানো হয়তো অনেকের কাছে উপভোগ্য। কিন্তু দায়িত্বের বেড়াজালে আবদ্ধ জীবন অনেকের কাছে অসহনীয় ঠেকে। কার কাছে? তাদের কাছে, যারা সুযোগ বুঝে সন্তানের সঙ্গে কয়েক সেকেন্ডের ভিডিও রেকর্ড করে মিথ্যা আবেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।’

পরী মণির কথায় একা মাতৃত্বের সংগ্রামও উঠে এসেছে। তিনি লিখেছেন, ‘একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে। যারা প্রকৃত বাবা, তারা সন্তানের জন্য সব করেন, সব আগলে রাখেন। কিন্তু আমার সন্তানের জন্য এমন ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই। এতদিনে এটা প্রমাণিত হয়েছে।’

পোস্টের শেষ অংশে তিনি স্পষ্টভাবে জানান, ‘আমি আমার সন্তানের মা-বাবা, কারণ সে সেটাই বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বোঝানোর মতো তোমার জীবনে আর কিছুই নেই। আমি সব মাফ করলেও, আজীবন আমার এই ঘৃণার মধ্যে তোমাকে বাঁচতে হবে। মরে গেলে তো মরেই যেতে, হাসপাতালে আপডেট যায় তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন?’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন শরীফুল রাজ-পরী মণি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তাঁরা। ২০২২ সালের ১০ আগস্ট এই তারকা দম্পতির ঘর আলো করে আসে সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরী।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর