চট্টগ্রাম থেকে বিমানে এলো পরীর জন্য শিউলি ফুল

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

জন্মদিনে শিউলি ফুলের বাগান চেয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। সেই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েওছিলেন। তাঁর আবদার পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে তিনি, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। তবে এই ভালোবাসায় মুগ্ধ পরীমনি। আর নিজের জন্মদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জন্যও রেখেছিলেন চমক। ঘোষণা দিয়েছেন নতুন সিনেমা ‘ফারজানা’র।

২৪ অক্টোবর ছিল পরী মণির জন্মদিন। গত সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। পুরো আয়োজনেই ছিল শিউলি ফুলের ছোঁয়া। অনুষ্ঠানস্থলের সিঁড়ি সাজানো হয়েছিল শিউলি দিয়ে। ফুলের নকশা করা শাড়িতে সেজে হাজির হন পরীমনি। সাজসজ্জা থেকে পোশাক—সবকিছুতেই ফুটে উঠেছে তাঁর শিউলিপ্রীতি।

জন্মদিনের আয়োজন নিয়ে পরী মণি বলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো শিউলি ফুল চেয়ে স্ট্যাটাসও দিয়েছিলেন। কিন্তু এত ফুল জোগাড় করা সহজ ছিল না। কারণ, এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি সতেজ রাখা কঠিন। এর মধ্যেই একজন চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠান তাঁকে।

পরীমনির ইচ্ছা ছিল, পুরো অনুষ্ঠানস্থলকে শিউলি ফুলের বাগানের মতো সাজাবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে ফুলের প্রতি ভালোবাসা প্রকাশে কোনো কমতি রাখেননি তিনি।

ফারজানা’য় পরী জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার খবর জানিয়ে পরী মণি বলেন, ‘ফারজানা’ নিয়ে কথা বলার জন্য এটিই উপযুক্ত সময় বলে তাঁর মনে হয়েছে। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেগুলো শেষ হলে বিস্তারিত জানাবেন অভিনেত্রী।

সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক তারেক রহমানও। তাঁর ভাষ্য, ‘ফারজানা’য় পরীমনিকে দেখা যাবে সংগ্রাম করে চলা এক নারীর চরিত্রে। এই সিনেমার মধ্য দিয়ে দর্শকেরা অভিনেত্রীর নতুন এক রূপ আবিষ্কার করবেন বলে আশা করছেন তিনি।

জন্মদিনের আনন্দঘন মুহূর্তে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি। শুরু থেকেই পাওয়া ভালোবাসা, সমর্থন ও আশীর্বাদের কথা স্মরণ করে তিনি জানান, এই ভালোবাসার প্রতিদান দিতে চান ভালো কাজের মাধ্যমে। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতেও যেন দর্শকদের জন্য সুন্দর কিছু কাজ উপহার দিতে পারেন।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
আন্তর্জাতিক সিনেমার তারকাখচিত আয়োজন, ফিলিস্তিনের ইতিহাস ও গাজার মানবিক সংকটের গল্প, আবার কাতারের স্থানীয় নির্মাতাদের নতুন ভাবনা—সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ১৯...
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 
গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার। এ ছাড়া মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর