অস্কারে দেখানো হবে ১২টি ভারতীয় ছবি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো অস্কারে প্রদর্শিত হতে যাচ্ছে বলিউডের ১২টি আইকনিক সিনেমা। ‘ইমোশন ইন কালার: আ ক্যালিডোস্কোপ অব ইন্ডিয়ান সিনেমা’ শিরোনাম এই আয়োজন করেছে লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্স। এই বিশেষ অনুষ্ঠানটি ৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ক্লাসিক চলচ্চিত্রের এই তালিকার মধ্যে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‌‌‘কাঞ্চনজঙ্ঘা’; শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের ‘দেবদাস’ এবং হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই জুটির ‘যোধা আকবর’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

জানা যায়, এই প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের উত্তরাধিকার সংরক্ষণ ও এর উদযাপন করা। সাবধানতার সঙ্গে ভারতীয় চলচ্চিত্রগুলো বাছাই করেছেন ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক শিবেন্দ্র সিং। তিনি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংরক্ষণবাদী।

সমালোচকদের কাছে প্রশংসিত এই চলচ্চিত্র তালিকায় জায়গা করে নিয়েছে মেহবুব খান পরিচালিত ‘মাদার ইন্ডিয়া (১৯৫৭)’, শ্যাম বেনেগালের ‘মন্থন (১৯৭৬)’, মনমোহন দেশাইয়ের ‘অমর আকবর অ্যান্টনি (১৯৭৭)’, আরিবম শ্যাম শর্মার ‘ইশানাউ (১৯৯০)’, অরবিন্দন গোবিন্দনের ‘কুমাট্টি (১৯৭৯)’, কেতন মেহতার ‘মির্চ মাসালা (১৯৮৭)’, সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস (২০০২)’, আদিত্য চোপড়ার ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)’, আশুতোষ গোয়ারিকরের ‘যোধা আকবর (২০০৮)’, সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)’, কুমার শাহানির ‘মায়া দর্পণ (১৯৭২)’, মণি রত্নমের ‘ইরুভার (১৯৯৭)’।

এই ক্লাসিক ছবির প্রদর্শনীতে ভারতীয় সিনেমায় রঙের শৈল্পিক ব্যবহার, এর অনন্য দৃশ্যগল্প এবং সেইসাথে মানসিক অনুরণনের মতো বিষয়বস্তু ফুটে উঠবে। সেইসাথে দর্শকদের ভারতের সমৃদ্ধ সিনেমাটিক ঐতিহ্যের একটি আভাস দেবে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর