মাদক সম্রাটের পুরুষ থেকে নারীতে রূপান্তর, তারপর...?

মিউজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমা দেখতে বসলে, ‘লা মিজারেবল (২০১২)’র কথাও মনে পড়ে যেতে পারে কোনো কোনো দর্শকের কিংবা অন্য আরও সিনেমার কথা! আসলে যেকোনো মিউজিক্যাল ফিল্মের চরিত্রগুলো গানের পাখি, তারা কথা বলে গানে গানে! আর আবহ সংগীতের ভেতর দিয়ে দর্শকদের নিয়ে যায় অজানা এক শৈল্পিক ভ্রমণে!

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

এমিলিয়া পেরেজ চলচ্চিত্রে কার্লা সোফিয়া গ্যাসকন। ছবি: সংগৃহীত

‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়’—নাট্যকার মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বেশ জনপ্রিয় সংলাপ এটি। কিন্তু কখনও কি একটি মানুষকে আমূল বদলে যেতে দেখেছেন? যেমন, কেউ যদি পুরুষ থেকে নারী হয়ে যান! কিংবা নারী থেকে পুরুষ? কিন্তু তার বেঁচে থাকা পুরনো অনুভূতির মাঝেই! 

আসন্ন ৯৭তম অস্কারে সেরা ছবির মনোনয়ন পাওয়া ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় তেমনই এক অভিনব ঘটনা চিত্রায়িত হয়েছে। মূল গল্প আবর্তিত হয়েছে মেক্সিকোর এক শীর্ষ মাদক সম্রাটকে কেন্দ্র করে, যার নাম মানিতাস দেল মন্তে। কবি হেলাল হাফিজ তাঁর বেশকিছু সাক্ষাৎকারে ‘নারী’ হয়ে জন্ম নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এই সিনেমায়ও তেমনটা দেখা যায় মাদক সম্রাট মানিতাসের ক্ষেত্রে। অপরাধের বেড়াজালে জড়িয়ে তার জীবন যখন বিপন্নপ্রায়, তখন বিপদ এড়াতে সে বেছে নেয় ছদ্মবেশী এক জগত! নারীর জীবন! 

মানিতাসকে এই রূপান্তরে সহায়তা করে ‘রিতা মোরা ক্যাস্ত্রো’ নামের এক জনপ্রিয় আইনজীবী। যে কিনা সম্প্রতি এক মার্ডার মামলায় জিতে দেশজুড়ে পরিচিতি লাভ করেছে। নানা ঘটনা পরম্পরায় এগোতে থাকে সিনেমাটির গল্প। মেক্সিকোর গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা শহরে ছড়াতে থাকে গল্পের ডালপালা।

একটি দৃশ্যে জো সালদানা। ছবি: সংগৃহীত

মিউজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমা দেখতে বসলে, ‘লা মিজারেবল (২০১২)’র কথাও মনে পড়ে যেতে পারে কোনো কোনো দর্শকের কিংবা অন্য আরও সিনেমার কথা! আসলে যেকোনো মিউজিক্যাল ফিল্মের চরিত্রগুলো গানের পাখি, তারা কথা বলে গানে গানে! আর আবহ সংগীতের ভেতর দিয়ে দর্শকদের নিয়ে যায় অজানা এক শৈল্পিক ভ্রমণে!

শুরুতে আইনজীবী রিতার মনস্তাত্ত্বিক জগতকে ফুটিয়ে তুলেন ফরাসি নির্মাতা জ্যাক অঁডিয়ার। এই চরিত্রে অভিনয় করেছেন জো সালদানা। এবারের অস্কারে পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। পর্দায় সব দেখে-শুনেও কপটতার বিরুদ্ধে মুখ ফুটে বলতে না পারার এক যন্ত্রণাকাতর অনুভূতি ফুটে উঠে তাঁর চরিত্রে। যেন তিনি যিশু! সকল দুঃখবোধের সাক্ষী।

বদলে যাওয়ার পর সোফিয়া গ্যাসকন। ছবি: সংগৃহীত

তবে সিনেমাটি নতুন মাত্রা লাভ করে যখন মাদক সম্রাট মানিতাস সার্জারির মাধ্যমে নারী হিসেবে আবির্ভূত হয়। দেখা যায়, এই পরিবর্তনের পরেও তার অনুভূতিগুলো আগের মতোই সক্রিয়। কিন্তু তা ব্যক্ত করায় যত বিপত্তি! এমনকি ভালোবাসার স্ত্রী জেসি ও আদরের দুই সন্তানের কাছেও সেসব অপ্রকাশিত! সিনেমাটি তখন আরও গভীর আবেগময় হয়ে উঠে।

মানিতাসের চরিত্রে অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকন। গোটা সিনেমা জুড়ে তাঁর অভিনয় বিস্ময়কর! সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পাওয়ার যোগ্য দাবিদার তিনি। অন্যদিকে, মাদক সম্রাটের স্ত্রী জেসির ভূমিকায় রয়েছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজ। এর আগেও বিভিন্ন সিনেমায় তাঁকে দেখা গেছে, কিন্তু এমন স্বতস্ফূর্ত অভিনয় খুব একটা চোখে পড়েনি।

এমিলিয়া পেরেজ-এ সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত

সংগীত, নৃত্য আর অভিনয়—সব মিলিয়ে এমলিয়া পেরেজকে অনন্য করে তুলেছেন নির্মাতা জ্যাক অঁডিয়ার। যেখানে বিভিন্ন চরিত্রের মনস্তাত্ত্বিক অবসাদ উন্মোচনের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত এক সমাজব্যবস্থায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মায়া-মমতা, প্রেম, চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার মতো বিষয়গুলোর ওপর আলো ফেলেছেন তিনি।

তবে এই সিনেমার সবচেয়ে দুর্বল দিক বলতে গেলে সিনেমাটোগ্রাফি। যেখানে খুব একটা কারিগরির দেখা মেলেনি। যদিও প্রতিটি দৃশ্যে আলোর খেলা ছিল লক্ষ্যনীয়। এ ছাড়া মিউজিক্যাল সিনেমা হিসেবে মৌলিক গান ব্যবহারেও মুনশিয়ানা দেখিয়েছেন জ্যাক অঁডিয়ার। এর মধ্যে ‘এল মাল’ গানটি উল্লেখযোগ্য বটে। তা ছাড়া দুটি ভিন্ন মানুষ হিসেবে সোফিয়া গ্যাসকনের মেকআপও দৃষ্টিনন্দন।

রেটিং: ৪.৬০/৫.০০

পরিচালক: জ্যাক অঁডিয়ার
চিত্রনাট্য: জ্যাক অঁডিয়ার
অভিনয়শিল্পী: কার্লা সোফিয়া গ্যাসকন, জো সালদানা, সেলেনা গোমেজ প্রমুখ
ভাষা: ফরাসি, ইংরেজি
ধরন: মিউজিক্যাল, থ্রিলার
মুক্তি: ২১ আগস্ট ২০২৪

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর