শুধু ক্যাজুয়াল পোশাকেই নয়, ফরমালেও দারুণ মানিয়ে যাবে অ্যানিমেল প্রিন্ট

অ্যানিমেল প্রিন্ট শুধু ফ্যাশন শো বা পার্টির জন্যই নয়, অফিসেও পরা যায়! তবে সেটা হতে হবে পরিমিত ও পরিশীলিতভাবে। এখানে কয়েকটি সহজ উপায় দেওয়া হলো।

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:১৬ পিএম

নিজেকে স্টাইলিশ বোল্ড লুকে উপস্থাপন করতে চাইলে অ্যানিমেল প্রিন্টের জুড়ি মেলা ভার। সম্প্রতি সময়ে এই প্রিন্ট অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে খুবে বেশি দেখা না মিললেও, আন্তর্জাতিক ফ্যাশনে দারুণভাবে জায়গা করে নিয়েছে।

যদিও এই ধরনের প্রিন্টের পোশাক এখন বেশি দেখা মিলছে হাই-এন্ড-ফ্যাশনে, আর রানওয়েতে। কিন্তু আপনি কি জানেন এই ফ্যাশন যুক্ত করতে পারেন আপনার প্রতিদিনের অফিস পোশাক হিসেবে। একটু অবাক হচ্ছেন? তাই নাহ্! তাই বলে একেবারে ফরমাল পোশাকে! কিন্তু কিভাবে? অফিসে অ্যানিমেল প্রিন্ট পরারও সূক্ষ্ম ও ক্লাসিক কিছু উপায় রয়েছে।

অ্যানিমেল প্রিন্ট কখনো কখনো বেশি লাগতে পারে। তবে যদি ঠিকঠাকভাবে পরতে পারেন, তবে অফিস পোশাক হিসেবে দারুণভাবে মানিয়ে নিতে পারে। এখানে কিছু উপায় দেওয়া হলো, যার মাধ্যমে আপনি খুব সহজেই অ্যানিমেল প্রিন্ট অফিস ওয়ারে যোগ করতে পারবেন। তার জন্য খুব একটা ঝামেলাও পরতে হবে না।

এসব প্রিন্টের পোশাক পরার ক্ষেত্রে ভালো ফ্যাশন সেন্স থাকা জরুরি। ছবি: ফ্রিপিক

আগে জেনে নেই অ্যানিমেল প্রিন্ট কি? এটা হলো এমন একটি ডিজাইন, যা বিভিন্ন প্রাণীর ত্বক বা লোমের নকশা অনুকরণ করে তৈরি করা হয়। এটি সাধারণত কাপড়, জুতা, ব্যাগ ও অন্যান্য ফ্যাশন আইটেমে ব্যবহার করা হয়। কিছু অ্যানিমেল প্রিন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যার মধ্যে অন্যতম লেপার্ড প্রিন্ট। চিতাবাঘের ত্বকের মতো ছোট ছোট কালো ছোপযুক্ত ডিজাইন করা হয় এতে।

তারপরই রয়েছে স্নেকস্কিন প্রিন্ট। এটি সাধারণত সাপের গায়ের উপরের আঁকাবাঁকা প্যাটার্ন প্রিন্টে দেখা মেলে। টাইগার প্রিন্ট। এটি বেশ অনেক আগে থেকেই জনপ্রিয়। জেব্রা প্রিন্ট। এটা সাধারণত জেব্রার মতো সাদা-কালো দাগযুক্ত নকশা। কাউ প্রিন্টও অনেকটা এমন। তবে। এতে সাদা-কালো ছোপযুক্ত ডিজাইন করা হয়।

এখন কথা হলো, কীভাবে পরবেন এসব প্রিন্টের পোশাক। রইল সহজ কিছু উপায়।

অল্প পরিসরে শুরু করুন
এক্সেসরিজ হতে পারে শুরু করার জন্য পারফেক্ট আইটেম। অ্যানিমেল প্রিন্ট নিয়ে যদি আপনি দ্বিধাগ্রস্ত থাকেন, তবে স্কার্ফ, জুতা বা বেল্টের মতো এক্সেসরিজ দিয়ে শুরু করতে পারেন। এখানে থাকতে পারে লেপার্ড প্রিন্ট। এটা আপনার লুককে ঠিক রেখেই ফ্যাশনে প্রিন্টের ছোঁয়া দেবে।

হালকা প্রিন্ট বেছে নিন
অফিসের প্রথম দিনই আপনি একটি বড়সড় পশমের কোট পরে হাজির হলেন, এটি ঠিক নাও হতে পারে। তাই বেছে নিতে পারেন হালকা লেপার্ড বা স্নেকস্কিন প্রিন্ট। এড়িয়ে চলতে পারেন উজ্জ্বল বা নিয়ন রঙ। তার পরিবর্তে ব্রাউন, ব্ল্যাক বা গ্রের মতো নিরপেক্ষ শেড রাখতে পারেন।

ক্লাসিক পোশাক রাখুন
অ্যানিমেল প্রিন্টের ভারসাম্য ঠিক রাখতে ক্লাসিক পোশাক বেছে নিতে পারেন। যেমন লেপার্ড প্রিন্টের একটি ইনারের সঙ্গে কালো ব্লেজার ও ট্রাউজার পরতে পারেন। অথবা একটি স্নেক প্রিন্ট স্কার্টের সঙ্গে সাদা বোতামওয়ালা শার্ট দারুণ মানিয়ে যাবে আপনার অফিস লুকে।

অতিরিক্ত কিছু করবেন না
যদি আপনি অ্যানিমেল প্রিন্ট পরতে চান, তবে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই। আপনার আউটফিটে মূল পোশাক হিসেবে অ্যানিম্যাল প্রিন্টকেই রাখুন। এটা আপনি সলিড রঙের কোনো পোশাকের সঙ্গে পরতে পারেন। যা আপনার লুককেও ঠিকঠাক রাখবে। যেমন আপনি প্রিন্টেড ড্রেসের সঙ্গে কালো বা বেজ রঙের স্ট্রাকচারড ব্লেজার পরতে পারেন। যা আপনাকে আরও বেশি পরিপাটি দেখাবে।

ফিট পোশাকটি বেছে নিন
অফিসে লুক ঠিক রাখতে চাইলে অবশ্যই আপনার পোশাকের ফিটিং ঠিক থাকতে হবে। খেয়াল রাখবেন এটি যেন খুব বেশি ক্যাজুয়াল মনে না হয়। তাহলে অফিস পোশাক হিসেবে এটি বেমানান লাগবে। হ্যাঁ, তাই আরেকবার মনে করিয়ে দেওয়া হলো, কোনোভাবেই ওভারসাইজ পশমের কোট পরবেন না।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর