ভিনটেজ নিউজপেপার প্রিন্ট ব্লেজার স্যুটে কারিনা কাপুর

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম

কারিনা কাপুর আবারও প্রমাণ করলেন, কেন তিনি বলিউডের ফ্যাশন আইকন। সম্প্রতি তিনি এমন একটি লুকে হাজিট হয়েছেন, যা সত্যিই মনে রাখার মতো। তার বর্তমান স্টাইলের ভাইব একদম ‘লাক্সারি মিটস বস-বেব’। আর তার হাই-ফ্যাশন লুক যেন, শো-স্টপার হয়ে উঠেছে।

কারিনা কাপুর ফ্যাশনের দুনিয়ায় একের পর এক নজরকাড়া লুক দিয়ে সবাইকে মুগ্ধ করছেন। রেড কার্পেট হোক বা ক্যাজুয়াল আউটফিট, তিনি জানেন কীভাবে নিজেকে একজন সত্যিকারের ডিভা হিসেবে তুলে ধরতে হয়।

আইফাতে যাওয়ার জন্য কারিনা পরেছিলেন এই ব্লেজার ও স্কার্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে

জন গ্যালিয়ানোর ২০০৫ কালেকশনের ইউনিক লুক
আইফাতে যাওয়ার জন্য কারিনা পরেছিলেন জন গ্যালিয়ানোর স্প্রিং/সমার ২০০৫ কালেকশনের গ্যাজেট প্রিন্ট ব্লেজার ও স্কার্ট। এটি ছিল নিউজপেপার প্রিন্টের বেইজ কালারের একটি সেট।  যা একইসঙ্গে পুরনো দিনের ক্লাসিক লুক আর আধুনিক স্টাইলের সংমিশ্রণ।

লাক্সারি ব্যাগ ও স্টাইলিশ বুটের ছোঁয়া
কারিনা তার লুকে যোগ করেছেন এক্সট্রা লাক্সারি টাচ। হাতে ছিল ব্ল্যাক হারমেস বারকিন ব্যাগ, যা তার ফ্যাশন সেন্সকে আরও উঁচুতে নিয়ে গেছে। সঙ্গে পরেছিলেন হাঁটু-সমান লম্বা বুট, যা পুরো লুককে আরও স্টাইলিশ করে তুলেছে।

সিম্পল কিন্তু স্টাইলিশ মেকআপ
তার চুল ছিল সফট ওয়েভসে সেট করা, যা তাকে এক ফ্রেশ ও ন্যাচারাল লুক দিয়েছে। মেকআপ ছিল হালকা, নিউড-পিঙ্ক লিপস্টিক আর ন্যাচারাল ফিনিশ। কারণ যখন আউটফিটই এত সুন্দর, তখন বেশি মেকআপের দরকার হয় না!

সবশেষে, কালো সানগ্লাস পরেই তিনি যেন একদম ফ্যাশন রানওয়ে মডেলের মতো লাগছিল। কারিনা আবারও প্রমাণ করলেন কেন তিনি ফ্যাশনের কুইন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর