মাথা ন্যাড়া করার বিষয়ে যা বললেন ‘স্ট্রেঞ্জার থিংস’ অভিনেত্রী

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

নেটফ্লিক্স সিরিজ ‌‘স্ট্রেঞ্জার থিংস’র মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। সম্প্রতি একটি পডকাস্টে এই সিরিজে ‘ইলেভেন’ ভূমিকায় অভিনয়ের জন্য মাথা ন্যাড়া করার বিষয়ে মুখ খুলেছেন তিনি। এই রূপান্তর প্রক্রিয়া এবং সেটি তাঁর বেড়ে ওঠার ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলেছিল, সেই অভিজ্ঞতারও বর্ণনা করেন।

স্ট্রেঞ্জার থিংস’র জন্য মাথা ন্যাড়া করায় তাঁর তেমন উদ্বেগ ছিল না—এই কথা জানিয়ে মিলি বলেন, ‘আমি সত্যিই এতকিছু ভাবিনি, এবং সেটাই বলব যে পাত্তা দিইনি।’

যোগ করে তিনি বলেন, ‘আমার কোনো উদ্বেগ ছিল না, যখন তারা চুল ন্যাড়া করেছিল, তখন বিমর্ষ ছিলাম না। আমি শুধু ভেবেছিলাম, দারুণ! এখন যা করছি তা-ই!’

মিলির ভাষ্য, ন্যাড়া চেহারা বজায় রাখা তাঁর কাজেরই অংশ, কারণ চিত্রগ্রহণের জন্য তাঁকে প্রয়োজনীয় দৈর্ঘ্য বজায় রাখতে হত। তিনদিন অন্তর অন্তর চুল কামাতে হত। 

স্ট্রেঞ্জার থিংস সিরিজে মিলি। ছবি: সংগৃহীত

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জাস্ট জ্যারেডের মতে, অবশেষে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত মাথা ন্যাড়া করার ফলে এই সম্পর্কে তাঁর অনুভূতিও বদলে যায়।

এই অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী স্মরণ করেন যে, বেশ কয়েক মাস পর তিনি ভিন্ন এক অনুভূতি অনুভব করতে শুরু করেন। বিশেষ করে তাঁর বয়স যখন ১১ কিংবা ১২ বছর। চারপাশের ছেলেরা তখন মেয়েদের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে, কিন্তু তাঁর প্রতি কেন আগ্রহ দেখাচ্ছে না—এসব ভাবতে শুরু করেন তিনি।

মিলি জানান, এই অভিজ্ঞতার ফলে তাঁর মাঝে এক ধরনের নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছিল। প্রায়শই মানুষের বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল, যা রীতিমতো নির্যাতন। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তিনি একসময় ‘উইগ’ পরা শুরু করেছিলেন।

স্ট্রেঞ্জার থিংস’র আরেকটি দৃশ্য মিলি। ছবি: সংগৃহীত

এত সংগ্রাম সত্ত্বেও, মিলি এখনও নিজের এই অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবেই দেখেন। তিনি বলেন, ‌‘সত্যি বলতে, আমি আজও অভিজ্ঞতাটি উপভোগ করছি, এবং আমি আবারও তা করব।’

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী আবারও মাথা ন্যাড়া করতে পারেন, যখন তিনি বাচ্চার মা হবেন। বাগদত্তা জ্যাক বোঙ্গিওভিকে মাঝেমধ্যেই মিলি জানিয়েছেন যে, তাঁর প্রথম সন্তান জন্মের সময় তিনি চুল কামিয়ে ফেলতে চান। 

অভিনেত্রীর মতে, মাথা ন্যাড়া করা শারীরিক পরিবর্তনের চেয়েও বেশি কিছু ছিল, কারণ তিনি এই বিষয়কে স্বাধীন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। জীবনের অন্য এক পর্যায়ে আবারও একই অভিজ্ঞতার মধ্যদিয়ে যেতে চান।

সূত্র: পিঙ্কভিলা

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর