সংবাদ সম্মেলনে প্রেমিকা গৌরিকে পরিচয় করিয়ে দিলেন আমির

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১১:২৬ এএম

'এসেছে প্রেম এসেছে আজ কী মহা সমারোহে'—বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জীবনে যেন এই লাইনটাই পুরোপুরি মানিয়ে যায়। দুবার বিবাহবিচ্ছেদের পর ৬০ বছর বয়সী আমিরের জীবনে আবারও প্রেমের বসন্ত। ১৪ মার্চ, শুক্রবার ভারতে দোল উৎসবের দিনই তাঁর জন্মদিন। রঙের উৎসবের সঙ্গে এবারের জন্মদিন যেন আরও রঙিন হয়ে উঠল।

সংবাদমাধ্যমের সঙ্গে জন্মদিনের আগাম উদযাপনে মেতে ছিলেন সুপারস্টার। কেক কেটে উদযাপনের মাঝে আমির খান দিলেন বিশেষ চমক! দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল বেঙ্গালুরুর বাসিন্দা গৌরির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। এবার সেই জল্পনায় নিজেই লাগাম দিলেন আমির। শুধু তাই নয়, গৌরিকে সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন।

কে এই গৌরি?

গৌরি বেঙ্গালুরুতে বসবাস করেন। সেখানে তাঁর মায়ের একটি সৌন্দর্যসেবা কেন্দ্র (স্যালোঁ) রয়েছে। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ব্লু মাউন্টেন বিদ্যালয়ে। এরপর তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন কোর্স, এফডিএ স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে মুম্বাইয়ে তাঁর নিজস্ব সৌন্দর্যসেবা কেন্দ্র রয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরি জানান, তিনি আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন এবং তাঁদের পরিচয় দীর্ঘ ২৫ বছরের।

উল্লেখযোগ্য বিষয় হলো, গৌরি ছয় বছরের এক সন্তানের মা। গত ১৮ মাস ধরে আমির ও গৌরি সম্পর্কে রয়েছেন।

আমিরের খোলামেলা স্বীকারোক্তি

সংবাদমাধ্যমের সামনে মজার ছলে আমির বলেন, ‘আপনাদের কিছু বুঝতে দিইনি! চলচ্চিত্রজগতের বাইরের একজনের সঙ্গে সম্পর্কে রয়েছি—এটা আপনারা শুধু আন্দাজ করেছিলেন। ও বেঙ্গালুরুতে থাকে, তাই ওখানেই দেখা করতাম। সেখানকার সংবাদমাধ্যম একটু কম সক্রিয়, তাই আমরা নজরে আসিনি।’

তবে মুম্বাইয়ে আমিরের বাড়িতেও বহুবার এসেছেন গৌরি। সে সময় আলোকচিত্রীদের (পাপারাজ্জিদের) নজর এড়ানোর প্রসঙ্গে আমির রসিকতা করে বলেন, ‘আমি তো আমার পরিবার ও সন্তানদের সঙ্গে ওঁর পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন আপনাদের নজর আমার বাড়ির দিকে ছিল না!’

এদিকে আমিরের পরবর্তী সিনেমা ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। এটি মুক্তি পাবে গ্রীষ্মের ছুটিতে। এরপর যে আমির-গৌরির ওপর আলোকচিত্রীদের (পাপারাজ্জিদের) কড়া নজর থাকবে, তা বলাই বাহুল্য!

ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
কয়েকদিন ধরেই আলোচনায় আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনী বিয়ে সেরেছেন বলিউডের এই অভিনেতা। অনুরাগীমহলে যখন তাঁর বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই, তখন বজরং...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর