কে-বিউটি থেকে টিকটক: ভাইরাল এই হেয়ার ট্রিক বদলে দেবে চুলের সৌন্দর্য

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:৫০ পিএম

কথায় আছে ‘যত্নে রত্ন হয়’। এটা শুধু কোনো প্রবাদ বাক্য নয়, ধ্রুব সত্য। ত্বক বা চুলের যত্নে এই কথাটা পুরোপুরি খাটে। তাই তো, রাতে একটু বেশি যত্ন নিলেই চুল হয়ে উঠতে পারে নরম ও মসৃণ। স্কিনকেয়ারে ‘গ্লাস স্কিন’ ট্রেন্ড যেমন জনপ্রিয়, তেমনি চুলের জন্যও আসছে ‘গ্লাস হেয়ার’ ট্রেন্ড। চুলকে সিল্কি ও ঝলমলে করতে নতুন এক পদ্ধতি জনপ্রিয় হচ্ছে, হেয়ার স্লাগিং।

হেয়ার স্লাগিং কী?

কে-বিউটি অনুপ্রাণিত এই পদ্ধতিতে রাতে ঘুমানোর আগে চুলে ময়েশ্চারাইজিং তেল বা হেয়ার মাস্ক লাগিয়ে একটি মোটা স্তর তৈরি করা হয়। তারপর এটি মোজা বা সিল্ক স্কার্ফ দিয়ে ঢেকে রাখা হয়। যাতে চুলের ভেতরে আর্দ্রতা লক থাকে এবং গভীর পুষ্টি পায়।

হেয়ার স্লাগিংয়ের উপকারিতা

এটি শুধু চুল সুন্দর দেখায় না, বরং শুষ্ক, রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য দারুণ কার্যকর। এটি চুলের গভীরভাবে ময়েশ্চারাইজ করে। আরগান, নারকেল বা জোজোবা তেল চুলের ভেতর প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখে ও ভঙ্গুরতা কমায়। চুলের শক্তি বাড়ায়। এটি স্প্লিট এন্ডস কমায় ও পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। ফ্রিজ নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত আর্দ্রতা চুলকে ঝরঝরে রাখে ও উড়ে যাওয়া চুল সামলায়। সেই সাথে চুলকে করে চকচকে। পর্যাপ্ত আর্দ্রতা থাকলে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা দেখা যায়।

কীভাবে ঘরে বসেই হেয়ার স্লাগিং করবেন?

  • সঠিক তেল বেছে নিন: পাতলা চুলের জন্য হালকা তেল, যেমন গ্রেপসিড। আর ঘন চুলের জন্য ভারী তেল, যেমন নারকেল বা ক্যাস্টর বেছে নিতে হবে।
  • ভালোভাবে লাগান: শুকনো বা স্যাঁতসেঁতে চুলের গোড়ায় নয়। বরং আগায় ভালোভাবে লাগাতে হবে।
  • মোড়ানো: চুল সিল্ক স্কার্ফ বা মোজা দিয়ে ঢেকে রাখুন।
  • রাতে রেখে দিন: সারারাত পুষ্টি শোষণ করতে দিন।
  • পরদিন ধুয়ে ফেলুন: শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে চুলকে মসৃণ ও ঝলমলে করুন।

টিকটকে ভাইরাল

টিকটকে এই ট্রেন্ড দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। আফ্রিকান, এশিয়ান, মধ্যপ্রাচ্য ও আদিবাসী সংস্কৃতির পুরনো এই চুলের যত্নের কৌশল এখন বিশ্বজুড়ে হেয়ার কেয়ার কোম্পানি ও বিউটি ইনফ্লুয়েন্সারদের দৃষ্টি কেড়েছে। ঘরে বসেই পার্লারের মতো ঝলমলে চুল পেতে চাইলে হেয়ার স্লাগিং একবার ট্রাই করতেই পারেন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর