ভারতের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় শাহরুখ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:২৯ এএম

বলিউডে ২০২৩ সাল মাতিয়েছেন শাহরুখ খান। বছরের শুরুতেই ‘পাঠান’ ছবির মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে তাঁর। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। শুধু পাঠানই নয়, একই বছর অভিনেতার ‘জওয়ান’ ও ‘ডানকি’ ছবি দুটিও পেয়েছে সাফল্যের দেখা। একই বছরে পরপর তিন ছবিতে বাজিমাত মোটেও চাট্টিখানি কথা নয়। অভিনেতার ক্যারিয়ারে বছরটি নিশ্চয়ই স্মরণীয় হয়েই থাকবে। এদিকে, গত বছরের সার্বিক অবস্থা পর্যালোচনা করে ‘দ্য মোস্ট পাওয়ারফুল ইন্ডিয়ানস ইন ২০২৪’ শিরোনামে একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। যেখানে তারকাদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন শাহরুখ।

সম্প্রতি প্রকাশিত সেই তালিকায় সুপারস্টারের অবস্থান ২৭তম। গত বছর তিনি ছিলেন ৫০তম অবস্থানে। এক বছরে বিপুল অগ্রগতি ঘটেছে। এর পেছনে রয়েছে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র সাফল্য। এর মধ্যে প্রথম দুটি ছবি বক্স অফিসে ইতিহাস গড়েছে। এ ছাড়া এই তিন ছবিতে এক বছরে সর্বোচ্চ ২ হাজার ৬০০ কোটি রুপি ব্যবসার বিরল রেকর্ডও গড়েছেন অভিনেতা।

শাহরুখের পর দ্বিতীয় তারকা হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন আলিয়া ভাট। তাঁর অবস্থান ৭৯তম। এর আগে তিনি ছিলেন ৯৯তম। গত বছর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির সাফল্য এবং নেটফ্লিক্সে হলিউড প্রজেক্ট ‘হার্ট অব স্টোন’ দিয়ে দারুণ প্রভাব ফেলেছেন অভিনেত্রী। তৃতীয় তারকা হিসেবে রয়েছে দীপিকা পাড়ুকোন। তিনি রয়েছেন ৮০তম স্থানে। গত বছর তাঁকে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডেও ছিলেন তিনি। একই বছর দ্যুতি ছড়িয়েছেন অস্কার অ্যাওর্য়াডেও।

এরপর করণ জোহর রয়েছেন ৯৭তম স্থানে। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন গত বছর ছিলেন ৮৭তম স্থানে। এবার অবশ্য অনেকটা পিছিয়ে গেছেন এই তারকা। তাঁর অবস্থান ৯৯তম। তবে এই ৮১ বছর বয়সেও তিনি যে দাপট ধরে রেখেছেন, তা অবিশ্বাস্য। অভিনেতার ব্র্যান্ড ভ্যালু ৭৯ মিলিয়ন ডলারের বেশি।

প্রসঙ্গত, প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গত বছরের মতো এবারও তালিকার শীর্ষস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ক্রমানুসারে সেরা পাঁচের মধ্যে রয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভগবত, চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর