নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

পুরুষতান্ত্রিক সমাজের রীতিনীতি নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, ক্ষমতার সম্পর্কে নারী পুরুষের অসম অবস্থান, সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর কম উপস্থিতি, নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, নারীর অগ্রসর হওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দেশের অগ্রগতিকে স্থিতিশীল করতে ধারাবাহিক সংস্কারের মধ্য দিয়ে ও সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে দেশকে নারীর জন্য নিরাপদ করতে হবে। নারীর চলাফেরা, কাজ এবং পোশাক নিয়ে যে কটূক্তি করা হয় তা কোনোভাবেই কাম্য নয়। নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আজকে অব্যাহতভাবে নারী ও কন্যার প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির সদস্য হেনা চৌধুরী। বক্তব্য রাখেন ডা. মাখদুমা নার্গিস রত্না, রেহানা ইউনূস, কানিজ ফাতেমা টগর, সৈয়দা রত্না, খালেদা ইয়াসমীন কনা, জনা গোস্বামী এবং অ্যাড. দীপ্তি শিকদার। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন ঢাকা মহানগর কমিটির ফেরদৌস জাহান রত্না।

মানববন্ধনে সভাপতি হেনা চৌধুরী বলেন ‘নারীরা কর্মসূত্রে বিদেশে গিয়েও নিরাপত্তাহীন আছেন। সেখানেও তারা ধর্ষণের স্বীকার হচ্ছেন। ধর্ষণ ও যৌন নির্যাতনের কারণে কোনো নারীর মৃত্যু হলে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে- যা কোনোভাবেই কাম্য নয়। এ সকল ঘটনার সুষ্ঠু বিচারের জোর দাবি জানায়।’

মানববন্ধন বক্তারা বলেন, গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে ১৮৯ জন নারী নির্যাতনে শিকার হয়েছেন, তার মধ্যে ৪৮ জনই ধর্ষণের শিকার। আজকে অন্য পরিবারের কেউ ধর্ষণের শিকার হচ্ছে, কালকে যে নিজ পরিবারের কেউ এই ঘটনার সম্মুখীন হবে না তার কোন নিশ্চয়তা নেই। পরিবার, জনপরিসরে কোথাও আজ নারীর নিরাপত্তা নেই। নারী নির্যাতনের ঘটনায় মামলা হলেও মামলাগুলোর বিচার প্রক্রিয়া নিশ্চিতে ভুক্তভোগী, তার পরিবার এবং সাক্ষীদাতার নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব দিতে হবে।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর