চাঙ্কি স্নিকার্সকে বিদায়, ২০২৫ সালের ট্রেন্ড স্লিম স্নিকার্স

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

গরমকাল আসতে না আসতেই ফ্যাশন দুনিয়ায় বইছে নতুন হাওয়া। চাঙ্কি স্নিকার্সের দিন বুঝি শেষ! এখন রাস্তায় রাজত্ব করছে স্লিম সোল স্নিকার্স। অ্যাডিডাসের সাম্বা ও পুমার স্পিডক্যাটের মতো রেট্রো স্টাইলের হালকা ওজনের জুতাগুলোই এখন ফ্যাশনপ্রেমীদের পায়ে পায়ে।

বেশ আরামদায়ক এবং পাতলা এই জুতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

২০২৪ সালে অ্যাডিডাসের সাম্বা দখল করেছিল ফ্যাশন দুনিয়া। সেই ধারা বজায় রেখেই এবার জনপ্রিয় হচ্ছে স্লিম সোল স্নিকার্স। সুপারমডেল কাইয়া গারবার, অ্যান হ্যাথওয়ের মতো তারকারাও বেছে নিচ্ছেন, এই ক্লাসিক ডিজাইন।

ফ্যাশনের সেরা সঙ্গী হয়ে উঠেছে এই জুতাগুলো। ছবি: ইনস্টাগ্রাম থেকে

শুধু স্পোর্টস ব্র্যান্ড নয়, বিলাসবহুল ফ্যাশন হাউসও এই ট্রেন্ডে সামিল হয়েছে। প্রাডা, মিউ মিউয়ের মতো ব্র্যান্ড নিয়ে এসেছে স্টাইলিশ ও হালকা স্নিকার্স। যা ‘অফ-ডিউটি সুপারমডেল’ লুকের জন্য একদম পারফেক্ট।

স্লিম স্নিকার্স শুধু ফ্যাশনের অংশই নয়, এটি যেন এক নস্টালজিয়ার নামও। পুরোনো দিনের জিম ক্লাস, ক্লাসিক স্পোর্টস মুভি বা ৭০-এর দশকের রেট্রো লুক, সবকিছুরই ছাপ রয়েছে এই জুতাগুলোর ডিজাইনে।

ড্রাইস ভ্যান নটেনের মিনিমালিস্ট ডিজাইন থেকে শুরু করে মিউ মিউ, অনিৎসুকা টাইগার ও স্টেলা ম্যাককার্টনি পর্যন্ত—সব ব্র্যান্ডই এই নতুন ঢেউয়ে গা ভাসিয়েছে। আপনি যদি নতুন একজোড়া ট্রেন্ডি স্নিকার্স কেনার কথা ভাবেন, তবে স্লিম সোল স্নিকার্স হতে পারে আপনার জন্য একদম উপযুক্ত পছন্দ।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর