আলিয়া ভাটের মতো নো-মেকআপ লুক পাবেন যেভাবে

আলিয়া ভাটের নো-মেকআপ মেকআপ লুক গরমের মৌসুমে পারফেক্ট। হালকা মেকআপেও নিজেকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, তার জলন্ত প্রমাণ আলিয়া নিজেই। এই লুকটি আপনি বাড়িতে কিভাবে পাবেন, তার জন্য থাকছে ৬টি সহজ কৌশল।

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:১৫ পিএম

নো-মেকআপ মেকআপ ট্রেন্ডটি এখন খুবই জনপ্রিয়। যদি কেউ এই লুকে পারফেক্ট থাকে, তবে সেটা আলিয়া ভাট। অভিনেত্রী তাঁর নিজস্ব গ্ল্যাম ঠিকঠাক ধরে রেখেছেন। যা খুবই হালকা। যাকে বলা হয়, নো মেকআপ লুক। আর এটা গরমের মৌসুমের জন্য একদম উপযুক্ত।
আলিয়া ভাটের ফ্রেশ ফেসড লুক প্রমাণ করে যে, ‘কমই আসলে বেশি’।

আপনার ত্বক ও মেকআপে কীভাবে একে অপরকে সমর্থন করতে পারে, সেটা বুঝিয়ে দেয়। এখানে ৬টি সহজ কৌশল রইল, যেখানে আপনি পেতে পারেন ন্যাচারাল মেকআপ লুক।

ত্বক প্রস্তুত করুন
মেকআপ ফুটিয়ে তুলতে হলে, সবার আগে আপনার ত্বককে তৈরি করতে হবে। তাই তো সবার আগে ত্বক পরিষ্কার এবং হাইড্রেট করতে হবে। মেকআপ ব্যবহারের আগে ভালোভাবে ত্বক পরিষ্কার করুন। তারপর হাইড্রেটিং প্রাইমার দিয়ে ত্বক প্রস্তুত করতে হবে। যাতে পরবর্তী পদক্ষেপগুলো আরও সহজ হয়। আর ত্বক মেকআপ হয় দীর্ঘস্থায়ী।

নো-মেকআপ লুকের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছেন আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে

হালকা বেস
ফুল কভারেজ ফাউন্ডেশন আপনার ত্বকের দাগগুলোকে সুন্দরভাবে ঢেকে দিতে পারে। এতে ত্বকের উপরের অংশ কিছুটা ভারি হতে পারে। তবে এর বদলে, এমন কিছু ব্যবহার করুন যা ত্বককে হালকা রাখবে। আর সেটি হতে পারে কনসিলার, লাইটওয়েট ফাউন্ডেশন বা টিন্টেড সিসি ক্রিম। শুধুমাত্র যেসব জায়গায় অতিরিক্ত কভারেজ প্রয়োজন, সেখানে ব্যবহার করুন ফাউন্ডেশন।

ভ্রু এবং চোখের পাতা
শেপড ভ্রু এবং ডিফাইন্ড আইল্যাশ মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে, ক্লিয়ার জেল দিয়ে আপনার ভ্রুগুলো ঠিক জায়গায় রাখুন, যাতে তা সারাদিন স্থিতিশীল থাকে। এরপর একটি ভলিউমাইজিং এবং লেংথেনিং মাস্কারা ব্যবহার করুন। যা আপনার চোখকে উন্মুক্ত এবং সজীব দেখাবে।

প্রাকৃতিক ব্লাশ
প্রাকৃতিক ব্লাশ ছাড়া মেকআপ অসম্পূর্ণ থাকে। ভারি পাউডার ব্লাশের বদলে হালকা এবং ক্রিমি কিছু ব্যবহার করুন। আপনি যদি সময় বাঁচাতে চান। তবে লিপ এবং চেক টিন্ট ব্যবহার করতে পারেন। যা সহজে ব্লেন্ড হয়। সেই সাথে নরম এবং প্রাকৃতিক ফিনিশ দেয়।

সাবটিল হাইলাইট
হাইলাইট ত্বককে উজ্জ্বল ও ঝলমলে দেখাতে সহায়তা করে। গরমে অতিরিক্ত হাইলাইট ব্যবহার থেকে বিরত থাকুন। খুব তীব্র কিছু না করে, কেবল একটি হালকা স্পর্শেই কাজ হবে।

নরম ঠোঁট
গরমের জন্য পিচি পিঙ্ক এবং ন্যুড শেডস সবচেয়ে উপযুক্ত। তবে লিপস্টিক লাগানোর আগে, একটি টিন্টেড লিপ অয়েল দিয়ে ঠোঁটগুলি নরম করে নিতে পারেন। এরপর লিপস্টিকের একটি হালকা লেয়ার লাগিয়ে, আঙ্গুল দিয়ে ড্যাব করে নিন। এতে প্রাকৃতিক টিন্ট পেতে পারেন।

এই সহজ ৬টি পদক্ষেপ অনুসরণ করে, আপনি আলিয়া ভাটের মতো নিখুঁত নো-মেকআপ মেকআপ লুক পেতে পারেন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর