মার্চ মাসে শিশু ও নারী নির্যাতন ব্যাপকভাবে ঘটেছে: এমএসএফের প্রতিবেদন

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৯:৫১ পিএম

চলতি মার্চ মাসে দেশে শিশু ও নারী নির্যাতন বিশেষ করে ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে ঘটেছে। সোমবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামালের পাঠানো প্রতিবেদনটিতে চলতি মার্চ মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগৃহীত তথ্য যুক্ত করা হয়েছে।

মার্চ মাসের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনার ভিত্তিতে এমএসএফের প্রতিবেদনে বলা হয়, এ মাসে শিশু ও নারী নির্যাতন বিশেষ করে ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে ঘটেছে । নারী ও শিশুদের প্রতি সহিংসতারোধে দেশে যথেষ্ট কঠোর আইন থাকা সত্বেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে  সংশ্লিষ্টদের  কার্যকর ভূমিকার অভাব, বিচারহীনতা, বিচারের দীর্ঘসূত্রিতা অপরাধীদের বেপরোয়া করে তুলেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতিবাচক দায়িত্ববোধ, ত্বরিত পদক্ষেপ নিতে অপারগতার ফলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যে হারে বেড়ে চলেছে তা জাতীয় জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা ও শিথিলতার সুযোগে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতির মতো অপরাধের সংখ্যাও উদ্বেগজনকভাবে  বেড়েছে। স্পষ্টতই এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন।

নারী ও শিশুর প্রতি সহিংসতা উপ–শিরোনাম দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতারোধে দেশে যথেষ্ট কঠোর আইন থাকা সত্ত্বেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা তেমন একটা দেখা যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ ভূমিকা না থাকার কারণে ফলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা এ মাসে যে হারে ঘটছে তা জাতীয় জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী মার্চ মাসে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি অনেকাংশে বেড়েছে, আত্মহত্যা কিছুটা কমলেও হত্যার ঘটনা একই ধারাবাহিতায় রয়েছে, পরিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা গত মাসের মতো একই রয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান নয়, তার উপর রয়েছে বিচারহীনতা ও বিচারের দীর্ঘসূত্রিতা।

এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে ৪২৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যা গত মাসের তুলনায় ১৩৩টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ১৩২টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৫টি, ধর্ষণ ও হত্যা ৩টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১৩ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

উল্লেখ্য, ধর্ষণের শিকার ১৩২ জনের মধ্যে ৪৯ জন শিশু, ৩৭ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন শিশু, ৬ জন কিশোরী ও ১৫ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু ও ১ জন নারী। ৩৭ জন শিশুসহ মোট ধর্ষণের চেষ্টা ৬১টি, যৌন হয়রানি ৩৪টি, শারীরিক নির্যাতনের ৩৮টি ঘটনা ঘটেছে।

এ মাসে ১৭ জন কিশোরী ও ২৪ জন নারীসহ মোট ৪১ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ৪ জন কিশোরী ও ৩ জন নারী অপরদিকে ৪ জন শিশু ও ৫ জন কিশোরী নিখোঁজ রয়েছেন।

এছাড়াও মার্চ মাসে ৪ জন শিশু, ২ জন কিশোরী ও ৫ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬৫ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকান্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৯ জন শিশু ও কিশোরী রয়েছেন। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিশোধ, পারিবারিক বিরোধ, যৌতুক, প্রেমঘটিত, হতাশা, পরীক্ষায় অকৃতকার্য হওয়া ও অভিমান ইত্যাদি কারণে এ হত্যাকাণ্ড ও আত্মহত্যাগুলো সংঘটিত হয়েছে। এ মাসে ৫টি শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা সমাজপতিরা আপোস করেছেন যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত। এ সময়ে ৫ জন মৃত ও ৩ জন জীবিত মোট ৮ জন নবজাতক শিশুকে দেশের বিভিন্ন স্থানে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে যা অমানবিক ও নিন্দনীয়। এ সমস্ত শিশুদেরকে কি কারণে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরূপনের চেষ্টা করছে না। 

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর