পুরোনো পোশাকে অনুষ্ঠানে হাজির রাধিকা আম্বানি

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম

আবারও আলোচনায় এসেছেন মুকেশ আম্বানির ছোট বউ রাধিকা আম্বানি। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছেন পুরোনো পোশাকে। যেখানে তাকে দেখা যায় ১৯৯০ সালের পুরোনো একটি পোর্ট্রেট কালেকশনে।

ভিভিয়েন ওয়েস্টউডের আর্কাইভাল স্কার্ফ এবং করসেট পরেছিলেন যাতে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা তিনি একটি কাস্টম চান্দেরি শাড়ির সাথে মিলিয়ে পরেছেন।

রাধিকা পরেছিলেন ভিভিয়েন ওয়েস্টউডের আইকনিক ১৯৯০-এর পোর্ট্রেট কালেকশন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আর্কাইভাল ফ্যাশন এখন সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড। যার অন্যতম কারণ হল উচ্চপ্রোফাইল সেলিব্রিটির উপস্থিতি। এটি শুধু একটি স্টাইল নয়, ফ্যাশনের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। একটি বিরল আর্কাইভাল পিস রেড কার্পেটে পরা শুধুমাত্র স্টাইলের ব্যাপার নয়। এটি ফ্যাশনের অব্যাহত গল্পের অংশ হয়ে ওঠার কথা।

রাধিকা আম্বানি এই ভাবনা থেকেই পরেছেন, ভিভিয়েন ওয়েস্টউডের আইকনিক ১৯৯০-এর ‘পোর্ট্রেট কালেকশন’ থেকে আর্কাইভাল করসেট। যা তাকে অসাধারণ লাগছিল।

রাধিকা, আনন্দ আম্বানির স্ত্রী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির পুত্রবধূ। তার ভিভিয়েন ওয়েস্টউডের পোশাক একটি কাস্টম চান্দেরি শাড়ির সাথে মিলিয়ে পরেছিলেন।

তার স্টাইলিস্ট রিয়া কাপুর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভিভিয়েন ওয়েস্টউডের ১৯৯০-৯১ ‘পোর্ট্রেট’ কালেকশনটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেকশনগুলোর মধ্যে একটি। এই কালেকশনটি অনেক প্রথমবারের মতো দেখেছেন। এই করসেটটি ফরাসি শিল্পী ফ্রাঁসোয়া বুশের আঁকা ‘ডাফনিস অ্যান্ড ক্লোই’ পেইন্টিং রয়েছে।’

এই কালেকশনটি ভিভিয়েনের জন্য ছিল একটি নতুন দিগন্ত। যেখানে প্রথমবারের মতো একটি পেইন্টিংকে পোশাকে রূপান্তরিত করা হয়েছিল।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর