শিশুদের অনলাইনে তুলে দিয়ে কী হারাচ্ছি আমরা, জানেন?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

এক খুদে মেয়ে তার মাকে ‘নানিকে সম্মান করার’ পরামর্শ দিচ্ছে। অসাধারণ ভঙ্গি, বড়দের মতো কথা। আমাদের মন ভরে যায়। হাজার হাজার লাইক, শেয়ার, কমেন্ট। মুহুর্তেই সে বনে যাচ্ছে তারকা।

প্রতিদিনই আমাদের ফিডে শিশুদের এমনই কত ভিডিও আসে। বাচ্চারা বাবা-মাকে জ্ঞান দিচ্ছে, নাচছে, গাইছে, অভিনয় করছে। ইউটিউবে গেলে দেখা যাবে হাজারো ‘কিডফ্লুয়েন্সার’, যারা এখনই তারকা। লক্ষ লক্ষ ভিউ, সাবস্ক্রাইবার, স্পন্সরশীপ।

কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা আমরা দেখি না।

এই শিশুরা কি স্কুল মিস করছে? ঠিকমতো ঘুমাচ্ছে, খাচ্ছে? নাকি বার বার ‘রেকর্ড, পোস্ট, রিপিট’ এর চাপে হাঁপিয়ে উঠছে? ক্যামেরা বন্ধ হলে হয়তো কেউ বলছে, ‘একটা ভালো শট দে না, পারছিস না কেন?’ অথচ সে হয়তো চায়, শুধু স্কুলে যেতে, খেলে বেড়াতে, একটু নিঃশ্বাস নিতে।

ব্যাড ইনফ্লুয়েন্সের বাস্তবতা

নেটফ্লিক্সের সাম্প্রতিক ডকুমেন্ট সিরিজ ‘ব্যাড ইনফ্লুয়েন্স’ এই অন্ধকার দিকটা তুলে ধরেছে। সেখানে জনপ্রিয় চাইল্ড ইনফ্লুয়েন্সার পাইপার রকেলের জীবন ও তার মা টিফানির গল্প দেখা যায়। যিনি কন্যার জনপ্রিয়তাকে কেন্দ্র করে সাফল্য, অর্থ, খ্যাতি যেভাবেই হোক পেতে চান।

সাংবাদিক টেলর লরেঞ্জ বলেন, ‘এই সিরিজ অনেক দরকারি প্রশ্ন তুলেছে। শিশুরা যখন ১৩ বা ১৪ বছরের মধ্যে আয় করতে শুরু করে, তখন তাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত? অভিভাবকেরা কি শুধু টাকা আর জনপ্রিয়তার দিকটাই দেখছেন?’

লাইকের নেশা কার?

মনোবিজ্ঞানী ড. মেঘা পুষ্কর্ণা বলেন, ‘শিশুরা বুঝে না, কিন্তু মা-বাবারা বুঝে, ‘ভিউ আসছে’, ‘ফলো বাড়ছে’। এর একটা ডোপামিন রাশ আছে, একটা আসক্তি আছে। অনেক সময় মা-বাবারাই না বুঝে সেই আসক্তি শিশুর মধ্যে ঢুকিয়ে দেন।’

আর যদি মা-বাবারাই এই নেশায় ডুবে যান। তাহলে থামার সীমানা টানবে কে?

প্যারেন্টিংয়ের পালাবদল

ড. মেঘা আরও বলেন, ‘এক সময় ভালো ছাত্র হওয়া মানেই শ্রেষ্ঠ হওয়া ছিল। এরপর এলো খেলাধুলা। এখন? সৃজনশীলতা—নাচ, গান, ভিডিও। কিন্তু পড়ালেখা বা খেলাধুলার সাফল্য পেতে সময় লাগে। আর  অনলাইন খ্যাতি আসে এক রাতেই। একটা ভাইরাল ভিডিও মানেই তারকা।’

তিনি আরও বলেন, ‘বাচ্চাদের প্রতিভা বিকাশ হওয়া উচিত। কিন্তু কখনো কখনো চাপটা অভিভাবকদের দিক থেকেই বেশি আসে। ওদের ওপর নয়, আমাদেরও নিজের দিকে তাকানো উচিত।’

শেষ প্রশ্নটা শিশুর জন্যই রাখা হোক

আজ যে মেয়েটি ভাইরাল হলো। সে যদি ১৮ বছর বয়সে ভাবে, ‘আমি তো চাইনি এই ভিডিও সবাই দেখুক।’ তখন কী হবে?

তাই একটা পোস্ট দেওয়ার আগে হয়তো সেই প্রশ্নটাই আমাদের করা উচিত। এই ভিডিওটা আমি কেন দিচ্ছি? কার জন্য দিচ্ছি? আর সেটা কি এই শিশুর জন্যও ভালো?

তথ্যসূত্র: টাইমস নাউ

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর