সন্তান স্কুল থেকে ফিরলে আপনি কী করেন? সত্যি করে বলুন তো

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

সন্তান স্কুল থেকে ফিরেছে, দরজা খুলে ঘরে ঢুকেছে মাত্র। আপনি বললেন, ‘আজ ক্লাস কেমন হলো?’ কিংবা ‘কুইজ কেমন দিয়েছ? অথবা ‘হোমওয়ার্ক ঠিকমতো হয়েছে কিনা’ এসব প্রশ্ন আমরা প্রতিদিনই করি, একেবারে স্বাভাবিকভাবে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এই প্রশ্নগুলো ওদের মনের ওপর প্রভাব ফেলছে কিনা?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক প্যারেন্টিং বিশেষজ্ঞ বলছেন, ‘স্কুল থেকে সন্তান বাড়ি ফিরলেই একগাদা প্রশ্ন করবেন না। এগুলো তাকে আরও চাপ অনুভব করায়। বরং হালকা কথা দিয়ে আলাপ শুরু করা উচিত।’ সন্তানদের প্রথমেই জিজ্ঞেস করতে পারেন, ‘বন্ধুদের সঙ্গে কেমন মজা করেছ?’ বা ‘কার টিফিন আজকে বেশি মজা ছিল?’

এই প্রশ্নের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। ক্লাসে ভালো করা বা খারাপ করা নিয়ে কোনো পারফরম্যান্সের চাপ নেই। বরং এতে রয়েছে একটুখানি যত্ন আর মনোযোগ। এমন প্রশ্ন শুনে সন্তানরাও স্বস্তি পায়। ভাবে, মা-বাবা শুধু রেজাল্ট বা নাম্বার দেখেন না, আমাকেও দেখেন। আমার মনের কথাও বুঝতে চান।

বর্তমানে কিশোর-কিশোরীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে অনেক। স্কুল, কোচিং, পরীক্ষা, প্রতিযোগিতা, সবকিছুর ভার যেন ওদের কাঁধেই। তার ওপর বাবা-মার চাপ, সবচেয়ে ভালো হতে হবে, নাম্বারে পেছনে থাকা যাবে না। এসব মিলিয়ে তারা প্রায়ই মানসিক চাপে ভোগে। এই চাপ কিন্তু অনেক সময়ই আসে পরিবারের ভিতর থেকেই, অজান্তে।

এই বিশেষজ্ঞ বলছেন, সন্তান যদি বুঝতে পারে, তার ব্যর্থতা হলেও মা-বাবা পাশে থাকবেন। তখনই সে নিজের ভয়-দুশ্চিন্তার কথাও খোলাখুলি বলতে পারবে। জানাবে পরীক্ষায় খারাপ হয়েছে, মন খারাপ। তখনই গড়ে উঠবে পারস্পরিক বিশ্বাস। সন্তান জানবে, মা-বাবা শুধু সফল সন্তান নয়, একজন মানুষ হিসেবেও তাকে ভালোবাসেন।

আমাদের দেশের পরিবারগুলোর একাডেমিক সাফল্যের পেছনে দৌড়টা যেন একটু বেশিই। বাবা-মা নিজেরাও চাপে থাকেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু একটু ভালোবাসা, একটু বোঝাপড়া, সময়মতো বলা ছোট্ট এক প্রশ্ন, সবকিছু বদলে দিতে পারে।

তাই আজ থেকে একটু বদলে ফেলুন অভ্যাস। স্কুল থেকে ফিরে আসা সন্তানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করুন, ‘আজ টিফিনে কী খেয়েছিলে?’ হয়তো সেদিন দুপুরে তার পছন্দের খাবার ছিল না। হয়তো ছিল নতুন কোনো গল্প। কিন্তু আপনি শুনতে চাচ্ছেন, এটুকুই ওর কাছে বড় স্বস্তির। সন্তানের পাশে থাকুন, প্রশ্ন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে।

তথ্যসূত্র: টাইমস নাউ

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর