সন্তানের কাছে তার বাবা-মা ‘পাওয়ারহাউজ’, সেই কথা মনে করিয়ে দেয় ‘জংলি’

একবুক হতাশা আর অভিমান বুকে জড়িয়ে সব ছেড়েছুড়ে জনি পাড়ি দেয় অজানা-অনিশ্চিত এক গন্তব্যে। সঙ্গে স্মৃতি হিসেবে থেকে যায় তার মায়ের একটি ছবি ও নিজের প্রিয় মোটরসাইকেলটি। জনির এই দিশেহারা, এলোমেলো, নিঃসঙ্গ জীবনে আলো হয়ে আসে ছোট্ট একটি মেয়ে, যার নাম ‘পাখি’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১১:১১ এএম

জংলি সিনেমার একটি দৃশ্যে সিয়াম ও নৈঋতা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‌‘ডাস্টবিনে মিলল নবজাতক’, ‘নবজাতকের মরদেহ পড়েছিল ডাস্টবিনে’, ‘নবজাতকের পৃথিবী ডাস্টবিনে’—পত্রিকার পাতা কিংবা অনলাইন নিউজ পোর্টালে প্রায়ই এ ধরনের সংবাদে চোখ আটকে যায়। সেসব প্রতিবেদন পড়েও শিউরে উঠতে হয়! কী ভয়াবহ! পৃথিবীতে আসতে না আসতেই কিনা স্নেহের বদলে নিষ্ঠুরতার মুখোমুখি হলো একটি শিশু!

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রাহিম পরিচালিত ‘জংলি’র কাহিনি এমন হৃদয়বিদারক একটি ঘটনাকে ইঙ্গিত করে আবর্তিত হয়েছে। তবে গল্পের ডালপালা ছড়িয়েছে আরও নানাদিকে, নানামাত্রায়।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এ সিনেমায় সিয়াম আহমেদ রয়েছেন ‘জনি’ চরিত্রে, যে কিনা অল্প বয়সেই এক দুর্ঘটনায় চোখের সামনে তার মাকে জীবন্ত পুড়ে মরতে দেখেছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন বাবা, কিন্তু সেই বাবার সঙ্গেও সম্পর্কে টানাপোড়েন। এদিকে, বিশ্ববিদ্যালয়জীবনে নূপুর নামের এক মেয়ের প্রেমে পড়ে সে, সেখানেও ছলনার শিকার হয়। শেষমেশ একবুক হতাশা আর অভিমান বুকে জড়িয়ে সব ছেড়েছুড়ে জনি পাড়ি দেয় অজানা-অনিশ্চিত এক গন্তব্যে। সঙ্গে স্মৃতি হিসেবে থেকে যায় তার মায়ের একটি ছবি ও নিজের প্রিয় মোটরসাইকেলটি। জনির এই দিশেহারা, এলোমেলো, নিঃসঙ্গ জীবনে আলো হয়ে আসে ছোট্ট একটি মেয়ে, যার নাম ‘পাখি’। ছোট্ট মেয়েটিও পথশিশু, যে তার বাবা-মায়ের কাছ থেকে ঘটনাক্রমে হারিয়ে গিয়েছে। সবহারা জনির কাছে পাখি তার মেয়ের মতো বেড়ে উঠে। কোষের ‘পাওয়ারহাউজ’ যেমন মাইটোকন্ড্রিয়া, তেমনি সন্তানের কাছে প্রতিটি বাবা-মা যে রীতিমতো ‘পাওয়ারহাউজ’, দর্শকদের সেই কথা মনে করিয়ে দেয় জংলি। 

সিয়াম, নৈঋতা ও বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পর্দায় জনি আর পাখির এই গল্প শোনায় তিথি নামের এক ডাক্তার। এই ‘তিথি’ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী।

সিনেমাটিতে সিয়াম আহমেদকে যেমন শহুরে ছেলে হিসেবে দেখা যায়, তেমনি সবহারানো জীবনে তাঁকে দেখা যায় বড় দাড়ি-গোঁফ আর জীর্ণ পোশাকআশাকে। এমন একটি পাগলপ্রায় চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। গোটা সিনেমায় বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন সিয়াম।

কিংবদন্তি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি এক সাক্ষাৎকারে শিশুদের অভিনয় প্রসঙ্গে বলেছিলেন, ‌‘শিশুদের সঙ্গে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার পর, আমি বুঝতে পেরেছি যে তারা কতটা সুন্দর ও সহজ-সরল, এবং তাদের দৃষ্টিভঙ্গি প্রায়শই প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি সঠিক ও আকর্ষণীয়।’

একটি দৃশ্যে দীঘি ও সিয়াম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জংলি চলচ্চিত্রে শিশুশিল্পী নৈঋতা হাসিন রৌদ্রময়ীর অভিনয় দেখতে গিয়ে আব্বাস কিয়ারোস্তামির এই কথাগুলো মনে পড়ে। এম রাহিমও পাখি চরিত্রটি বেশ চঞ্চলমতী রূপে উপস্থাপন করেছেন। দর্শক তার কথায় কখনও হেসেছেন, কখনোবা তার জন্য চোখের জল ফেলেছেন। গোটা সিনেমায় নৈঋতার অভিনয় ছিল বেশ সাবলীল। 

অন্যদিকে, এ সিনেমার মতো সাদাসিধে চরিত্রে শবনম বুবলীকে খুব কমই দেখা গেছে! অভিনয়ে তিনিও ছিলেন সাবলীল। একটি চরিত্রে রয়েছেন অভিনেতা সোহেল খান। পর্দায় তাঁর উপস্থিতি ছিল দর্শকের জন্য বাড়তি পাওনা। আর ‌‘নুপূর’ চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘিও দুর্দান্ত। ক্রাইম জার্নালিস্ট চরিত্রে রাশেদ মামুন অপুর পারফরম্যান্স অনবদ্য। এ ছাড়া দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, সুব্রত ছিলেন বরাবরের মতোই সাবলীল।

জংলি’র সিনেমাটোগ্রাফি মনোমুগ্ধকর। কখনও কখনও যদিও লোকেশনের ধারাবাহিকতা বজায়ে কিছুটা ছেদ পড়েছে! এই দিকে নির্মাতার একটু খেয়াল রাখা দরকার ছিল। তবে সিনেমাটির গান আর সংলাপ বেশ হৃদয়ছোঁয়া। বিশেষ করে কৃষ্ণেন্দু ও কৌশিকির কণ্ঠে ‘বাবা তোমায় ছাড়া’ গানটি দর্শকদের আপ্লুত করে।

সব মিলিয়ে, জংলি সিনেমার গল্পটি বেশ আবেগ আর ভালোবাসাময়। বাবা-মায়ের প্রতি সন্তানের যেমন দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তেমনি সন্তানের যত্ন কিংবা দায়িত্ব নেওয়াও বাবা-মায়ের সহজাত কর্তব্য—এই বিষয়টিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন নির্মাতা এম রাহিম।

রেটিং: ৪.০০ / ৫.০০

পরিচালক: এম রাহিম
গল্প: আজাদ খান
চিত্রনাট্য: মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা
অভিনয়শিল্পী: সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, নৈঋতা হাসিন রৌদ্রময়ী, রাশেদ মামুন অপু, সোহেল খান, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, সুব্রত 
ভাষা: বাংলা
ধরন: অ্যাকশন, রোমান্স, অ্যাডভেঞ্চার
মুক্তি: ৩১ মার্চ ২০২৫

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
দুদকের তরফ থেকে দুর্নীতির অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি দুদকের প্রতি দুর্নীতির প্রমাণ উন্মুক্ত করার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর