নতুন রঙ আবিষ্কার বিজ্ঞানীদের, দেখেছেন মাত্র পাঁচজন

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পিএম

নতুন একটি রঙ আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। এই রঙয়ের নাম রাখা হয়েছে ওলো। গত শুক্রবার বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়। 

বিজ্ঞানীরা জানান, এই রঙটি এখন পর্যন্ত পাঁচজন মানুষ দেখেছেন। 

বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা একটি নতুন রঙ আবিষ্কার করেছেন যা মানুষ আগে কখনও দেখেনি।তারা একে ময়ূরের নীল বা গাঢ় সবুজের মতো বলে বর্ণনা করেছেন। তবে গবেষকরা জানিয়েছেন, এই রঙের গভীরতা এতটাই তীব্র যে এটি সব সীমা ছাড়িয়ে গেছে।

গবেষকরা জানিয়েছেন, এই রঙ শুধুমাত্র রেটিনার ওপর লেজার প্রয়োগের মাধ্যমে দেখা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রঙ দেখার জন্য গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের চোখে লেজারের পালস ছোঁড়া হয়েছিল, যার ফলে তাদের সাধারণ রঙ দেখার ক্ষমতা স্বাভাবিক সীমার বাইরে চলে যায়।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রেন এনজি বলেন, ‘আমরা শুরু থেকেই ধারণা করেছিলাম যে এটি একধরনের অভূতপূর্ব রঙের সংকেত হবে। কিন্তু আমরা জানতাম না মস্তিষ্ক এর সঙ্গে কী করবে। এটা ছিল চমকে দেওয়ার মতো। এটা অত্যন্ত গভীর।’

বিজ্ঞানীরা গবেষকরা একটি ফিরোজা বর্গক্ষেত্রের ছবি শেয়ার করেছেন যাতে রঙটি কেমন হতে পারে তা বোঝানো যায়। তবে তারা বলছেন, এই ছবিটি আসল রঙের গভীরতা বা অভিজ্ঞতা পুরোপুরি প্রকাশ করতে পারে না।

মানুষ কি দৈনন্দিন জীবনে এই রঙ দেখতে পাবে? এ প্রশ্নের উত্তরে গবেষকরা বলেছেন, না।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষ তৈরি করেছিল কাজ সহজ করার জন্য, সেই প্রযুক্তিই যদি একদিন মানুষের নির্দেশ অমান্য করে নিজেই ইন্টারনেটে ঢুকে সাইবার হামলা চালায়?
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর