দীপ্ত স্টার হান্টের শীর্ষ দশে যাঁরা

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৯:০০ এএম

দীপ্ত টিভিতে চলছে বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে এটি। দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারছেন এই গ্রাউন্ডব্রেকিং রিয়্যালিটি শো।

দীপ্ত স্টার হান্টের ‌‘ট্যালেন্টেড টুয়েলভ’ পর্বে মোট ১২ জন প্রতিযোগী তাদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করে শীর্ষ দশে (টপ টেন) নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শফিউল রাজ, হাফিজ রহমান, শাকিব হোসেন, শিমুল বিশ্বাস, এম.এস.এইচ লাবন, সানজিদা চৌধুরী, নূপূর আহসান, মিষ্টি ঘোষ, ফারিহা রহমান, শেখ ফারিয়া হোসেন। 

এই প্রতিযোগিতায় জুরি হিসেবে রয়েছেন তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলা। তাঁদের সঙ্গে অতিথি জুরি হিসেবে ট্যালেন্টেড টুয়েলভের দুই পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা গাজী রাকায়েত ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। 

এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে, দীপ্ত স্টার হান্ট শুধু একটি প্রতিযোগিতা না, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ এই প্ল্যাটফর্ম থেকে বিজয়ীরা পাবেন সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। 

কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তাঁরা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।

দীপ্ত স্টার হান্ট সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি এবং নির্বাহী প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাইফুর রহমান সুজন। পরিচালনায় আছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর