গরমে কেমন হবে অফিস পোশাক

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম

অফিসে যাওয়ার পোশাক বেছে নেওয়া সহজ কাজ নয়। গরম, ধুলাবালি আর প্রতিদিন ধোয়ার ঝামেলা। সবকিছু ভেবে অনেক সময় হাল ফ্যাশনের জামা পরতেও ভয় লাগে। কিন্তু আরামদায়ক আর সঠিকভাবে বেছে নেওয়া পোশাক আপনাকে অফিসেও স্টাইলিশ আর স্বচ্ছন্দ রাখবে।

প্রথমেই কাপড়ের কথা ভাবুন। এমন কাপড় নিন যেটা আরামদায়ক, টেকসই আর বারবার ধোয়ার পরও সহজে নষ্ট হয় না। সুতি কাপড় সব সময়ের জন্য ভালো। এখন ভিসকস আর লিনেনও গরমের জন্য খুব উপযোগী। জামার ডিজাইন হালকা আর আরামদায়ক হলে ভালো লাগে। ঢিলেঢালা লম্বা টপস, প্যান্ট, কিংবা কুর্তি এখন অনেক জনপ্রিয়। কো-অর্ড সেট, মানে ম্যাচিং শার্ট আর প্যান্ট বা টপস ও বটমও অনেকেই পছন্দ করেন।

রঙের ব্যাপারে অতিরিক্ত চটকদার না হয়ে হালকা রঙ বেছে নিন। যেমন—সাদা, হালকা নীল, ছাই বা বাদামি। খুব রঙচঙে ছাপা বা ঝলমলে রঙের জামা অফিসে পরা একটু এড়িয়ে চলাই ভালো। তৈরি পোশাক কিনলে আগে পরে দেখে নিন। এটি যেন খুব টাইট বা খুব ঢিলা না হয়। আর কাপড়ের গুণ ভালো না হলে তা বেশিদিন টিকবে না।

যাদের শাড়ি পছন্দ, তারা একটু ভিন্ন স্টাইলে ব্লাউজ পরতে পারেন। শার্ট বা ক্রপ টপ দিয়ে শাড়ি পরে নতুন লুক তৈরি করা যায়। সুতি বা হালকা সিল্কের শাড়ি নিয়মিত পরার জন্য একদম উপযুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনার পোশাকটি যেন আরামদায় হয়। অফিসে কাজের পাশাপাশি নিজের স্টাইলও যেন উঠে আসে প্রতিদিনের পোশাকে।

গরমে কথা মাথায় রেখে কে ক্র্যাফট এনেছে ফরমাল পোশাক। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান জানান, ‘আমাদের বেশকিছু ওয়ার্কওয়্যার বা অফিস উপযোগী পোশাক। অফিস, মিটিং কিংবা প্রেজেন্টেশনে গ্রহণযোগ্য লুক পেতে ফরমাল পোশাক নির্বাচনে আরামে থাকা আর পরিবেশকে মাথায় রাখতে হয়। এছাড়া আবহাওয়া উপযোগী হওয়ার পাশাপাশি ভালো রুচিরও পরিচয় দিতে হবে। অফিসে দিনভর রিলেক্সড থাকা যাবে এমন পোশাকই হওয়া চাই। যা আপনার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে। প্রিমিয়াম ফ্যাব্রিকে তৈরি কে ক্র্যাফট এর ফরমাল পোশাকের নতুন কালেকশন থেকে মিলবে আপনার সেই কাঙ্ক্ষিত পোশাক।’

তাদের নতুন ওয়ার্কওয়্যার কালেকশনে প্রত্যেকের জন্যই রয়েছে ফর্মাল পোশাক। ছেলেদের জন্য স্ট্রাইপ, চেক ছাড়াও রয়েছে বিভিন্ন মার্জিত রঙের/শেডের ফর্মাল শার্ট এবং এই ডিজাইনগুলি গাঢ় এবং হালকা উভয় শেডের ফর্মাল প্যান্ট বা চিনোসের সাথে এমন কি ডেনিমের সাথেও মিলিয়ে পরা যাবে। 

শাড়ি পরলেও ভিন্নতা আনতে পারেন ব্লাউজে। ছবি: কে ক্র্যাফট

মেয়েদের জন্যেও রয়েছে এথনিক ডিজাইনের ফর্মাল পোশাক। এছাড়াও রয়েছে অন্যান্য বিকল্প পোশাক। মেয়েদের জন্য ট্রেন্ডি কুর্তি, সালোয়ার কামিজ এবং শাড়ি থেকে বেছে নিতে পারেন আপনার ওয়ার্ক প্লেসের জন্য উপযোগী পোশাক। আপনার এথনিক ডিজাইনের পোশাকটি হতে পারে ক্লাসিক তবুও ফর্মাল দেখানোর জন্য ডিজাইনাররা চমৎকার অলঙ্করণ, স্ক্রিন প্রিন্টিং এবং পরিমিত হ্যান্ড এমব্রয়ডারি যোগ করেছেন। সকল বয়সের মেয়েরাই তাদের দৈনন্দিন অফিসের জন্য উপযোগী পোশাক পাবেন এই নতুন কালেকশন থেকে।

আপনার পছন্দের ওয়ার্কওয়্যার কে ক্র্যাফটের সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে অর্ডার করা যাবে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর