কাশ্মীরে সন্ত্রাসী হামলা: ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের!

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলার ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের। এমনকি এ ঘটনায় আহতদের সঙ্গে কথাও বলার সুযোগ মিলছে না তাদের। যেতে দেওয়া হচ্ছে না হাসপাতালে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান প্রতিনিধি ইউগিতা লিমায়ে। 

গতকাল মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত হন। 

আজ বুধবার বিবিসির সাংবাদিক ইউগিতা লিমায়ে বলেন, ‘আমরা পাহেলগামে হামলার স্থান থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে। সাংবাদিকদের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে দেওয়া হচ্ছে না। পুলিশ বলছে, এই স্থানের বাইরে মিডিয়াকে যেতে না দিতে তাদের ওপর নির্দেশ রয়েছে। যদিও এখানে বেসামরিক চলাচলের ওপর কোনো বিধিনিষেধ নেই। এর ফলে আমাদের পক্ষে আহত ও আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হাসপাতালে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।’

তবে নিষেধাজ্ঞা আরোপের আগে কিছু সাংবাদিক রাতারাতি সেখানে পৌঁছাতে সক্ষম হন বলেও জানান ইউগিতা লিমায়ে। 

বিবিসি বলছে, কাশ্মীরের সংঘাতের কারণে সেখান থেকে রিপোর্ট করা সবসময়ই কঠিন ছিল। কিন্তু গত পাঁচ বছরে বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে স্থানীয় সাংবাদিকরা কঠোর বিধিনিষেধের মধ্যে কাজ করতে বাধ্য হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা এখান থেকে স্বাধীনভাবে রিপোর্ট করতে পারছেন না।

এদিকে, আজ বুধবার দিল্লিতে অবস্থিত নেপালের দূতাবাস থেকে জানানো হয়, কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে তাদের দেশের এক নাগরিক রয়েছেন। এই হামলায় পাকিস্তান জড়িত নয় বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এই হামলা ভারত সরকারের বিরুদ্ধে ভারতেরই ভেতরকার কারও চক্রান্ত।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। 

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর