ফ্যাশনে ফিরেছে স্কিনি জিন্স, তবে নতুন রূপে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

এক সময়ের তুমুল জনপ্রিয় পোশাক স্কিনি জিন্স আবার ফিরে এসেছে ফ্যাশনের মঞ্চে। তবে আগের মতো নয়, এবার এসেছে একেবারে নতুন রূপে। ফ্যাশনবোদ্ধারা বলছেন, এবারকার স্কিনি জিন্স অনেক বেশি আরামদায়ক এবং স্টাইলিশ।

স্কিনি জিন্স নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, নতুন প্রজন্মের কাছে এই ট্রেন্ড আবার আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে প্যারিস, মিলান থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত সব ফ্যাশন উইকেই দেখা যাচ্ছে নতুনভাবে ডিজাইন করা স্কিনি প্যান্ট।

পুরোনো স্টাইলে নতুন ছোঁয়া

ফ্যাশন বিশ্লেষকরা বলছেন, স্কিনি জিন্স এবার ফিরে এসেছে ওয়াই-টু-কে স্টাইল নিয়ে। মানে, ২০০০ সালের শুরুর দিকের সেই কম কোমরের জিনসের সঙ্গে ছোট ক্রপ টপ বা ঢিলেঢালা টি-শার্টের যুগে আমরা আবার ফিরে যাচ্ছি।

ফ্যাশনে তৈরি করুন নিজস্ব স্টেটমেন্ট। ছবি: ফ্রিপিক

তবে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিগত স্টাইলকে। কেউ কেউ ওভারসাইজ জামা বা সোয়েটারের সঙ্গে স্কিনি জিন্স পরছেন। আবার কেউ পয়েন্টেড হিল জুতা কিংবা স্নিকার্সে সাজাচ্ছেন নিজেকে।

রং ও কাটে বৈচিত্র্য

আগে যেখানে একটানা নীল বা কালো রঙের স্কিনি জিন্সই বেশি চলত। এখন দেখা যাচ্ছে মনোক্রোম লুকের ঝোঁক। কালো জিন্সের সঙ্গে কালো টপ, কিংবা সাদা-সাদা লুক। এই ধারা তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জেন-জিদের মধ্যে।

ফ্যাশন হাউসগুলোও এখন স্কিনি প্যান্টে যুক্ত করছে স্ট্রেচ ফেব্রিক। এছাড়াও রয়েছে নরম ডেনিম ও নানান কাটের জিন্স। যা পরতেও বেশ আরামদায়ক। সেই সাথে বিভিন্ন বডি টাইপে মানিয়ে যায়।

নিজের মতো স্টাইল করুন, এটাই মূলমন্ত্র

ফ্যাশন ডিজাইনাররা বলছেন, ট্রেন্ড মানে এখন শুধু অনুসরণ নয়। বরং নিজেকে প্রকাশ করার একটি মাধ্যম। তাই স্কিনি জিন্স হোক কিংবা অন্য কিছু, সবকিছুতেই নিজের ছাপ রাখাটাই সবচেয়ে জরুরি। কারও জন্য এটা হতে পারে ব্লেজারের সঙ্গে জুড়ি। কারও জন্য ঢিলেঢালা টপের সঙ্গে ম্যাচ করে পরা।

তাই নিজেকে এগিয়ে রাখতে অনুসরণ বা অনুকরণ নয়, নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর এই জিন্স তাদের জন্যই পারফেক্ট, যারা নিজস্ব স্টাইল করতে পটু।

এই গরমে চাইলে আপনি একটি স্কিনি জিন্স সংগ্রহে রাখতে পারেন। সময় ও জায়গা বুঝে সঠিকভাবে ম্যাচ করলে এটি হতে পারে আপনার অন্যতম প্রিয় ফ্যাশন আইটেম।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর