বেকার বয় হ্যাটে ক্যাথরিন, ফিরল ৯০ দশকের ফ্যাশন

আপডেট : ০১ মে ২০২৫, ০৩:৪৫ পিএম

স্কাউটদের সঙ্গে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে ঘুরতে গিয়ে প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন দেখালেন, পুরনো ফ্যাশনের কদর আজও অটুট। রাজপ্রাসাদ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মাথায় গাঢ় সবুজ রঙের পাফি বেকার বয় হ্যাট পরে স্কাউটদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। নান্দনিক এই টুপিটি আবার পরিচিত নিউজবয় ক্যাপ নামেও। নব্বই দশকের শেষে ও ২০০০-এর শুরুতে ফ্যাশনে যেটি ছিল তুমুল জনপ্রিয়।

পুরোনো দিনের হ্যাট নতুন ছাঁটে

বেকার বয় হ্যাট একসময় ছিল তারকাদের কাছে অন্যতম ফ্যাশন স্টেটমেন্ট। জেনিফার লোপেজ গোলাপি ট্র্যাকস্যুটের সঙ্গে মিলিয়ে পরতেন এটি। ব্রিটনি স্পিয়ার্স বেছে নেন ডেনিম ও লেদারে ভিন্ন রঙে। আর অ্যান হ্যাথাওয়ে এই টুপি পরে রূপান্তরিত হন ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা’ ছবিতে।

২০১৩ সালে স্কাউটদের স্বেচ্ছাসেবী প্রশিক্ষণে অংশ নিতে গিয়েও পরেছিলেন একই রকম পাফি হ্যাট। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রিন্সেস কেটও এর আগেও এই হ্যাটে দেখা গেছেন। ২০১৩ সালে স্কাউটদের স্বেচ্ছাসেবী প্রশিক্ষণে অংশ নিতে গিয়েও পরেছিলেন একই রকম পাফি হ্যাট। বোঝা যায়, স্কাউটদের সঙ্গে সময় কাটানোর সময় প্রিন্সেসের পছন্দের হ্যাট এটি।

বেকার বয় নাম, ইতিহাস কিন্তু আলাদা

নাম ‘বেকার বয়’ হলেও হ্যাটটি শুধুমাত্র রুটি বিক্রেতাদের নয়। ইতিহাস বলছে, ১৫৭১ সালে ইংল্যান্ডের পার্লামেন্ট এক আইন করেছিল। সেখানে রবিবার ও ছুটির দিনে কর্মজীবী পুরুষদের উলের টুপি পরা ছিল বাধ্যতামূলক। না মানলে জরিমানা। পরে এই হ্যাট জনপ্রিয় হয়ে ওঠে শ্রমজীবী মানুষের মধ্যে। ধীরে ধীরে তা পরিচিত হয় ‘নিউজবয় ক্যাপ’ হিসেবে। কারণ এটি সংবাদপত্র বিক্রি করা কিশোরদের মাথায় প্রায়শ দেখা যেত।

ফ্যাশন নিয়ে নানা মতভেদ

ভোগ এই হ্যাটকে বলেছে ‘বিভাজন সৃষ্টিকারী ফ্যাশন’। আর অস্ট্রেলিয়া বলেছে ‘ডিকেন্সিয় মুহূর্ত’। তবু কেট রাজপরিবারের ফ্যাশনকে বারবার নতুন করে ভাবতে শিখিয়েছেন। ২০২৪ সালে নিউইয়র্কে কেনডাল জেনার বা প্যারিসে অ্যান হ্যাথাওয়ের বেকার বয় লুক। এসবই প্রমাণ করে, এই পুরনো হ্যাট আজও ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ।

পুরোনো জ্যাকেট, নতুন বার্তা

ভিডিওতে কেটের গায়ে ছিল সেই সবুজ বম্বার জ্যাকেট। যা তিনি পরিবার নিয়ে আলোচিত ছবি তুলেছিলেন, যেটি পরে ‘এডিটেড’ বলে বিতর্ক ওঠে। তখন তিনি পেটের অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন পর প্রকাশ করেন, তিনি ক্যানসারে আক্রান্ত। এই লুকে কেট পরেছেন ক্যামেল রঙা নিট সোয়েটার ও স্কিনি জিনস। সব মিলিয়ে রাজকীয় অথচ সহজ লুক।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর