ফ্যাশন দুনিয়ায় বড় রদবদল, লোয়েভ ছেড়ে এবার ডিওরে অ্যান্ডারসন

আপডেট : ০১ মে ২০২৫, ০৫:৩০ পিএম

ডিওর মেনস ফ্যাশনের জুন কালেকশন ডিজাইন করবেন জোনাথন অ্যান্ডারসন। এমনটাই জানিয়েছেন এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট। প্যারিসে প্রতিষ্ঠানটির বার্ষিক শেয়ারহোল্ডার সভায় এই ঘোষণা দেন তিনি।

৪০ বছর বয়সী এই আইরিশ ডিজাইনার সম্প্রতি লোয়েভ ছেড়েছেন। মার্চের ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে তাঁর বিদায়ের খবর জানায় এলভিএমএইচ। অ্যান্ডারসনকে ধরা হয়, এই প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ডিজাইনারদের একজন হিসেবে।

তাঁর হাতেই নতুন প্রাণ পেয়েছিল স্প্যানিশ বিলাসবহুল ব্র্যান্ড লোয়েভ। সাহসী ও অভিনব ডিজাইনের জন্য তিনি প্রশংসা কুড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তের ফ্যাশনবোদ্ধাদের কাছ থেকে।

অ্যান্ডারসনের নকশা করা কিছু পণ্য বেশ আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে ৮০০ ইউরো দামের ব্যারেল প্যান্ট ও ‘পাজেল’ নামের ছোট আকারের ব্যাগ, যার দাম প্রায় ৩ হাজার ইউরো।

২০২৩ ও ২০২৪ সালে টানা দুই বছর ব্রিটিশ ডিজাইনার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন তিনি। শুধু লোয়েভ নয়, তাঁর নিজের ব্র্যান্ড জেডডাব্লিউ অ্যান্ডারসনের কাজের জন্যও তিনি পেয়েছেন নানা স্বীকৃতি।

লোয়েভে তাঁর সময়ে প্রতিবছর অনুষ্ঠিত ‘ক্রাফট প্রাইজ’ প্রতিযোগিতা হয়ে উঠেছিল আন্তর্জাতিক শিল্পীদের মিলনমেলা। এছাড়া, জেমস বন্ডখ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকে ঘরোয়া সোয়েটার আর ঢিলেঢালা ট্রাউজারে সাজিয়ে আলোচনায় আসেন অ্যান্ডারসন।

অ্যান্ডারসনের বিদায়ের পর লোয়েভের ডিজাইনার হিসেবে এসেছেন প্রোজেঞ্জা স্কুলার ব্র্যান্ডের জ্যাক ম্যাককালফ ও লাজারো হেরনান্দেজ।

তথ্যসূত্র: সিএনএন

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর