এক মাস পরেও ট্রেন্ডিংয়ে ১ নম্বরে শাকিব খানের ‘চাঁদ মামা’

আপডেট : ০১ মে ২০২৫, ০৬:২৪ পিএম

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’-এর আগেই আলোচনায় এসেছিল এর আইটেম গান ‘চাঁদ মামা’। ২৮ মার্চ ইউটিউবে গানটি প্রকাশের পর মাত্র সাত দিনের মাথায় ভিউ ছাড়িয়ে যায় ১ কোটির বেশি।

একইসঙ্গে দুটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটি ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বর স্থানে জায়গা করে নেয়।

এক মাস ৪ দিন পেরিয়ে গেলেও গানটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এখনো রিয়াল এনার্জি প্রডাকশন থেকে প্রকাশিত ‘চাঁদ মামা’ ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে। ভিউ ছাড়িয়ে গেছে ২ কোটি ৪৭ লাখ। অন্যদিকে প্রীতম হাসানের চ্যানেল থেকেও প্রকাশিত গানটি এখন আছে ট্রেন্ডিংয়ের ৩ নম্বরে।

গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা।

বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। পর্দায় এটি তাদের দ্বিতীয় জুটি। সিনেমাটিতে আরও আছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। পরিচালনায় মেহেদী হাসান হৃদয়, প্রযোজনায় শাহরিন আক্তার সুমি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর