নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি হেফাজতে ইসলামের

আপডেট : ০২ মে ২০২৫, ০৭:৩৪ পিএম

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সংস্কার নয়, বরং পুরো প্রতিবেদনটি বাতিলের দাবি তুলেছে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামী দল।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এক সংহতি সমাবেশ থেকে এসব দাবি তোলেন তারা। 

প্রতিবেদনটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী সমাজের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে তারা বলেন, ‘সুপারিশে এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে, যাতে সামাজিক মূল্যবোধে চরমভাবে আঘাত করা হয়েছে, যা কুরআন হাদিস পরিপন্থী।’

এটিকে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন জানিয়ে তারা বলেন, ৫ আগস্টের আন্দোলনের সাথে এমন কমিশন সাংঘর্ষিক। অনতিবিলম্বে নারীবিষয়ক এ সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

এদিকে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামীকাল ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম। কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটি এই সমাবেশের মাধ্যমে শোডাউন করতে চাইছে, দেখাতে চাইছে বড় জমায়েত। সারা দেশ থেকে লোক জমায়েত করতে সংগঠনটির বেশ তোড়জোড় দেখা যাচ্ছে।

এরমধ্যেই শীর্ষ নেতারা দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর করেছেন। উদ্দেশ্য শনিবারের মহাসমাবেশে ঢাকায় লোক সমাগম ঘটানো।

হেফাজত এমন এক সময়ে 'বড় কর্মসূচি' নিয়েছে, যখন বাংলাদেশের রাজনীতিতে নানা মেরুকরণ ঘটছে। হেফাজতের নেতৃত্বের বেশিরভাগই বিভিন্ন ইসলামি দলের নেতা।

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর