মেট গালার অপেক্ষা নয়, স্টাইলেই বাজিমাত নাতাশার

আপডেট : ০৫ মে ২০২৫, ১০:০০ এএম

মে মাসের প্রথম সোমবার মানেই ফ্যাশনের সবচেয়ে কাঙ্ক্ষিত রাত, মেট গালা। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সিঁড়িতে সে রাতেই পা রাখেন বিশ্বের তারকারা। যাঁদের প্রত্যেকের উপস্থিতি যেন হয়ে ওঠে একেকটি চলমান শিল্পকর্ম।

কিন্তু ব্যবসায়ী ও ফ্যাশন আইকন নাতাশা পুনাওয়ালা জানিয়ে দিলেন, গ্ল্যামার জ্বলে ওঠে সময়ের অপেক্ষা ছাড়াও। মেট গালার আগেই তিনি হাজির হয়েছেন এমন দুটি লুকে, যেগুলো ইতোমধ্যেই ফ্যাশন দুনিয়ার আলোচনার কেন্দ্রে।

ব্যবসায়ী ও ফ্যাশন আইকন নাতাশা পুনাওয়ালা জানিয়ে দিলেন, গ্ল্যামার জ্বলে ওঠে সময়ের অপেক্ষা ছাড়াও। ছবি: ইনস্টাগ্রাম থেকে

নাতাশার এই ভিন্নধর্মী দুটি লুক স্টাইল করেছেন খ্যাতিমান স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়া।

প্রথম লুকে ছিল আমেরিকান ডিজাইনার থম ব্রাউনের একটি চকচকে কেপ। নিউইয়র্কের রোদে কেপটির ধাতব ঝিলিক যেন একেবারে তীক্ষ্ণ, আধুনিক ও গথিক ছায়ায় মোড়া।

থ্রিডি এমব্রয়ডারির মাধ্যমে পাখিদের উড়ন্ত অবয়ব তুলে ধরা হয়েছে এক স্কাল্পচারাল করসেট ও শর্ট ড্রেসে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

দ্বিতীয় লুকে ছিল ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রর তৈরি এক রহস্যময় পোশাক। কালো পাখির মতো সৌন্দর্য ও বুননে তৈরি পোশাকটি এসেছে মিশ্রের নতুন স্প্রিং কুতুর ২০২৫ কালেকশন ‘রেভেন’স সাইট’ থেকে। থ্রিডি এমব্রয়ডারির মাধ্যমে পাখিদের উড়ন্ত অবয়ব তুলে ধরা হয়েছে এক স্কাল্পচারাল করসেট ও শর্ট ড্রেসে।

আনাইতা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘রেভেন ও কাক, এই পাখিগুলো সবসময় আমাকে টানে। ওদের মধ্যে আছে একধরনের গভীরতা, যেটা আমরা প্রায়শই উপেক্ষা করি। এই গোপন সৌন্দর্যই ফুটে উঠেছে নাতাশার লুকগুলোতে।’

রাহুল মিশ্রের এই কালেকশন, দ্য পেল ব্লু ডট, ইতিমধ্যেই বৈশ্বিক সেলিব্রেটিদের নজর কাড়ছে। ব্লেক লাইভলি ও ব্ল্যাকপিঙ্কের লিসাকেও দেখা গেছে এই লাইনআপের পোশাকে।

যেখানে সবাই মেট গালার রাতের জন্য অপেক্ষায়। নাতাশা পুনাওয়ালা যেন বুঝিয়ে দিলেন, স্টাইল কোনো ক্যালেন্ডারের তারিখে বাঁধা নয়। সেটা তৈরি হয় উপস্থিতি দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে আর একটু সাহস দিয়ে।

তথ্যসূত্র: টাইমস নাউ

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
লোডিং...

এলাকার খবর