গরমে চুল পড়ছে বেশি? জানুন কারণ ও প্রতিরোধের উপায়

আপডেট : ০৬ মে ২০২৫, ০৮:৩০ পিএম

চুল পড়া নিয়ে চিন্তায় পড়েছেন? গ্রীষ্মকালে অনেকেই এমন সমস্যায় ভোগেন। বিশেষ করে এই সময়টাতে অতিরিক্ত রোদ, ঘাম, ধুলাবালি আর হিট স্টাইলিংয়ের কারণে চুল আরও দুর্বল হয়ে যায়। তবে এটি শুধু আপনার একার সমস্যা নয়। বিশ্বজুড়ে বহু মানুষ গরমে চুল পড়ার সমস্যায় ভোগেন। গবেষণাও বলছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুল পড়ার মাত্রাও বদলায়।

গরমে চুল পড়ে কেন?

সুইডেনের গবেষকদের এক জরিপে দেখা গেছে, গ্রীষ্মকালে মাথার বেশিরভাগ চুল থাকে বিশ্রামের (টেলোজেন) ধাপে। এই ধাপে থাকা চুল সহজেই পড়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, এই সময়ে শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা কমে যায়। যার প্রভাব পড়ে মাথার ত্বকে থাকা হরমোনের ওপর, এবং চুল পড়া বেড়ে যায়।

এ ছাড়া অতিরিক্ত রোদে থাকা, ঘাম হওয়া, পানিশূন্যতা, হিট স্টাইলিং আর কেমিক্যাল ব্যবহারও চুল পড়ার অন্যতম কারণ। এমনকি গ্রীষ্মকালীন খাবারের অভাবেও চুল দুর্বল হয়ে পড়ে।

প্রতিকার কী?

চুল পড়া পুরোপুরি বন্ধ করা না গেলেও কিছু সচেতনতা অবলম্বন করলে এটি অনেকটাই কমিয়ে আনা যায়। যেমন—

  • হালকা শ্যাম্পু দিয়ে নিয়মিত চুল ধুয়ে ফেলুন। ঘাম ও ধুলাবালি জমে থাকলে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
  • রোদে বাইরে বের হলে চুল ঢেকে রাখুন। স্কার্ফ বা হ্যাট ব্যবহার করুন।
  • হিট স্টাইলিং কমান। হেয়ার ড্রায়ার বা স্ট্রেইটনার ব্যবহার করলে আগে হিট প্রোটেকশন স্প্রে লাগিয়ে নিন।
  • প্রচুর পানি পান করুন। পানি শরীর ও চুল উভয়কেই হাইড্রেট রাখে।
  • সুষম খাবার খান। ডিম, মাছ, বাদাম, শাকসবজি ও ফলমূলে থাকা ভিটামিন চুলের গোঁড়া শক্ত করে।
  • স্ক্যাল্প ম্যাসাজ করুন। এতে রক্ত চলাচল বাড়ে ও চুলের বৃদ্ধি ভালো হয়।
  • ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। ডিম, মধু আর অলিভ অয়েলের প্যাক চুলে পুষ্টি যোগায়।
  • টাইট খোঁপা বা টানটান চুল বাঁধা এড়িয়ে চলুন। এতে চুলের গোড়ায় চাপ পড়ে এবং চুল পড়ে যেতে পারে।

গরমে চুল পড়া অস্বাভাবিক নয়, তবে তা নিয়ে আতঙ্কিত হওয়ারও কারণ নেই। নিয়মিত যত্ন আর কিছু সহজ অভ্যাসের মাধ্যমেই আপনি চুল পড়ার এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারেন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর