মামুনুর রশীদের নামে মামলা, বিস্মিত আরণ্যক

আপডেট : ০৭ মে ২০২৫, ০১:৫৪ পিএম

সম্প্রতি একটি হত্যাচেষ্টা মামলায় নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদকে আসামি করা হয়েছে। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে নিন্দা জানিয়েছে নাট্যদল ‘আরণ্যক’। মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে মামুনুর রশীদের বিরুদ্ধে হওয়া হত্যাচেষ্টা মামলাকে সংস্কৃতি চর্চার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের নামান্তর’ বলে উল্লেখ করেছে তারা।

নাট্যদলটি তাদের বিবৃতিতে বলেছে, ‘হত্যা প্রচেষ্টাসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যথাযথ বিচার চাই আমরা। শাস্তি চাই অপরাধীর। কিন্তু এ রকম ঢালাও মামলা এবং সে মামলায় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আসামি করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিশেষ করে মামুনুর রশীদের মতো একজন ব্যক্তি যিনি সারাজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর যাবতীয় কর্মকাণ্ড মানবিকতার পক্ষে এবং সব রকমের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। তাঁকে এমন একটি মামলায় আসামি করা প্রকারান্তরে মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধ সংস্কৃতি চর্চার বিরুদ্ধে যড়যন্ত্রের নামান্তর।’

যোগ করে বলা হয়, ‘মামুনুর রশীদ তার জীবনে কখনোই রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় অপব্যবস্থা, দুঃশাসন এবং গণবিরোধী ভূমিকার সাথে আপস করেননি। এমন আপসহীন একজন ব্যক্তিকে একটি ঢালাও মামলায় আসামি করায় আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং এ ধরনের মামলার মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ সংস্কৃতিকর্মীদের হতোদ্যম এবং অপদস্ত করার হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।’

হত্যাচেষ্টা মামলা থেকে মামুনুর রশীদকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে আরণ্যকের বিবৃতিতে বলা হয়, ‘অবিলম্বে যথাযথ তদন্তসাপেক্ষে মামুনুর রশীদসহ অন্যান্য শিল্পীদের এ রকম ঢালাও মামলা থেকে অব্যাহতি দিয়ে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে গত ২ মে অভিনেতা, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষকসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় আসামির তালিকায় মামুনুর রশীদ ছাড়াও রোকেয়া প্রাচী, শমী কায়সার, মেহের আফরোজ শাওন, অরুনা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, সোহানা সাবা, আশনা হাবিব ভাবনা, সাজু খাদেম, জায়েদ খান, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টিসহ বেশ ক’জন অভিনয়শিল্পী রয়েছেন।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর