এখন কেমন আছেন তটিনী?

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:৩৩ পিএম

রোববার (১১ মে) চট্টগ্রামে একটি নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। জানা গেল, আগের চেয়ে এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। 

গণমাধ্যমে তটিনী বলেন, ‘আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনও সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-একদিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাল্লাহ।’

চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ শিরোনামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী। এ সময় অসাবধানতাবশত একটি লাইটস্ট্যান্ড তাঁর ওপর ভেঙ্গে পড়ে। এতে মাথায় গুরুতর চোট পান তিনি। দ্রুত তাঁকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন তাঁর সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কথা বলতে নিষেধ রয়েছে।

প্রসঙ্গত, মন মঞ্জিলে নাটকটি পরিচালনা করছেন হাসিব হোসাইন রাখি। এতে তটিনীর বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুবকে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর