একদফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ 

আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:১০ পিএম

ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুরে তাদের এ অবরোধ শুরু হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আন্দোলনকারীরা জানান, এইচএসসি পাশ করে তারা ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। ৩ বছরের ডিপ্লোমা এবং ছয় মাসের ইন্টার্নশিপ শেষে তাদের যে সনদ দেওয়া হয় তা এইচএসসি সমমানের, যা বৈষম্য। 

তাদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরবর্তী তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা স্নাতক সমমানের স্বীকৃতি পান। অথচ ১১০ ক্রেডিটের ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ ও ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করার পরও তারা এ সুযোগ পাচ্ছেন না। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য হচ্ছে বলে দাবি তার। 

দ্রুততম সময়ে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন নগরবাসী। এতে তৈরি হয় ব্যপক জনভোগান্তি।

এর আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো....
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর