দেশের বাজারে নতুন দুই ল্যাপটপ আনল টেকনো

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:২০ পিএম

এবার ফোন নয়, দেশের বাজারে ল্যাপটপ নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস, এই দুটি ল্যাপটপে থাকছে উন্নত ডিজাইন এবং অত্যাধুনিক ফিচার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকনো টিওয়ান ১৪ ল্যাপটপে রয়েছে ইন্টেল ১৩তম জেনারেশন কোর হাই-এন্ড প্রসেসর। ফলে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন দুর্দান্ত পারফরম্যান্স। মাল্টিটাস্কিং সুবিধার এই ল্যাপটপে রয়েছে ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও, ৩৫০ নিটস ব্রাইটনেস এবং টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশনসহ ১৪-ইঞ্চি স্ক্রিন। ফলে দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলেও চোখের ওপর চাপ পড়বে না। ল্যাপটপটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর ওজন ১.৩৯ কেজি। এতে রয়েছে ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং ৭৫ ওয়াট-পার-আওয়ারের ব্যাটারি। দ্রুত পাওয়ার বুস্টের জন্য ল্যাপটপটিতে রয়েছে ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার।

অন্যদিকে, মেগাবুক কে১৬এস ল্যাপটপটি বেশ স্টাইলিশ। সম্পূর্ণ মেটাল লাইটওয়েট ডিজাইনের এই ল্যাপটপটি ব্যবহারকারীদের জন্য মেগা পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। এই ডিভাইসে আছে এএমডি র‍্যাডিয়ন গ্রাফিক্স এবং এএমডি রাইজেন ৫৭৪৩০ইউ প্রসেসর। যা সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করবে। কে১৬এস ডিভাইসে আরও রয়েছে ৯১ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত। ১৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লের ডিভাইসের সাথে থাকছে ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরি।

দেশের বাজারে টেকনো মেগাবুক টিওয়ান১৪ পাওয়া যাবে ৬৩ হাজার টাকায়। আর টেকনো মেগাবুক কে১৬এস কিনতে চাইলে গুনতে হবে ৫২ হাজার ৫০০ টাকা। এই ল্যাপটপগুলো এখন রায়ানস, স্টার টেক সহ টেকনো’র আউটলেট গুলোতে পাওয়া যাচ্ছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর