ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ায় মিলবে ঈদের পোশাক

আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:৩৪ পিএম

ঈদ মানেই নতুন পোশাক, সাজসজ্জা আর উৎসবের প্রস্তুতি। বিশেষ করে ঈদ উল আযহা এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় কোরবানির ব্যস্ততা। আর সেই সঙ্গে চলে নতুন জামাকাপড় কেনার ধুম। উৎসবের এই রঙিন মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ হাজির হয়েছে। এবারের ঈদ উপলক্ষে ব্যতিক্রমী ডিজাইনের এক বিশেষ সংগ্রহ নিয়ে।

প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশের পোশাকের ডিজাইনে রয়েছে থিমভিত্তিক চমক। এবারের থিমে জায়গা পেয়েছে বাংলার ঐতিহ্যবাহী আল্পনার নকশা আর ইতিহাসখ্যাত আল হামরা মসজিদের স্থাপত্যশৈলী। এই দুই ধারার মেলবন্ধনে ঈদের পোশাকে এসেছে শুদ্ধতা, সৌন্দর্য ও স্টাইলের সমন্বয়। পোশাকের প্রতিটি ছাঁটে থাকছে নান্দনিকতার ছাপ, রঙের ব্যবহারেও থাকছে শান্ত, নরম রঙের আধিপত্য।

রঙ বাংলাদেশ সবসময় কাপড়ের গুণগত মান, আরামদায়ক ফিটিং আর ট্রেন্ডি লুকের প্রতি মনোযোগী। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ঈদকালীন গরমের কথা মাথায় রেখে ব্যবহৃত হয়েছে হালকা, আরামদায়ক কাপড়। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে নেভিব্লু ও আকাশী, যা উৎসবের রঙে যোগ করছে পরিমিত সৌন্দর্য।

পোশাকের ধরনেও রয়েছে বৈচিত্র্য। এবারের ঈদ সংগ্রহে থাকছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, ফ্রক, স্ট্রেচ ড্রেস, টি-শার্ট, শার্টসহ নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে একই ডিজাইনের পারিবারিক পোশাক, যা ছোট থেকে বড় সবার জন্য উপযোগী। একই রঙ ও নকশার পোশাকে সাজতে পারবে পুরো পরিবার। যার ফলে ঈদের পারিবারিক ফটোসেশনের মুহূর্ত হয়ে উঠবে আরও দারুণ।

ক্রেতাদের বাড়তি আনন্দ দিতে রঙ বাংলাদেশ দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফার থাকছে দেশীদশ ছাড়া সব আউটলেটে। ঢাকার ভেতরে ও বাইরের ২০টি আউটলেটে পাওয়া যাচ্ছে ঈদ কালেকশন।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর