শুধু সূর্যের ইউভি নয়, ব্লু লাইটও ত্বকের ক্ষতি করে

আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:৪৬ পিএম

সূর্যের রোদ থেকে ত্বক বাঁচাতে আমরা অনেকেই নিয়ম করে সানস্ক্রিন মাখি। কিন্তু আপনি কি জানেন, ঘরে বসে ফোন বা ল্যাপটপের স্ক্রিন থেকেও ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে? এই ক্ষতির নাম ব্লু লাইট বার্নআউট।

এখনকার জীবনে সবচেয়ে বেশি সময় কেটে যায় মোবাইল, টিভি আর ল্যাপটপের সামনে। আর এখান থেকেই আসে ব্লু লাইট, যেটা আমাদের ত্বকে অদৃশ্য ক্ষত করে চলেছে প্রতিনিয়ত।

ডার্মাটোলজিস্ট ডা. মালবিকা কোহলি বলেন, ‘ব্লু লাইট ত্বকের গভীরে ঢুকে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, ডিএনএ ক্ষতি করে এবং ফ্রি র‍্যাডিক্যাল ছড়ায়। ফলে ত্বকে দাগ পড়ে, ত্বক রুক্ষ হয়ে যায় আর দ্রুত বয়ঃসন্ধির লক্ষণ দেখা দেয়।’

এই ব্লু লাইট আসে সূর্য ছাড়াও আমাদের ঘরের স্ক্রিন ও এলইডি আলো থেকেও। আর দুঃখের বিষয়, সাধারণ এসপিএফ ৫০ সানস্ক্রিনে এই আলো ঠেকানোর ক্ষমতা থাকে না।

কোন সানস্ক্রিন বেছে নেবেন?

আয়রন অক্সাইড: অনেক টিন্টেড সানস্ক্রিনে আয়রন অক্সাইড থাকে, যা ব্লু লাইট প্রতিফলিত করে এবং ত্বকের দাগ কমাতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট: ভিটামিন সি, ই, নিয়াসিনামাইড, গ্রিন টি, ক্যামোমাইল বা রেটিনল। এই উপাদানগুলো স্ক্রিন থেকে আসা ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে।

মিনারেল ফিল্টার: জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম ডাইঅক্সাইড যেমন সূর্যের ইউভিএ ও ইউভিবি রশ্মি ঠেকায়। তেমনি কিছুটা ব্লু লাইটও আটকাতে পারে।

লেবেল দেখে কিনুন

সানস্ক্রিন কেনার সময় দেখে নিন ‘এইচইফি প্রোটেকশন’, ‘ব্লু লাইট ডিফেন্স’ বা ‘ডিজিটাল পলিউশন শিল্ড’ লেখা আছে কি না। কিছু উন্নত ফর্মুলায় ‘টাইনোসর্ব এটুবি’ বা ‘টাইনোসর্ব এম’ নামের ফিল্টার থাকে। যেগুলো বিশেষভাবে ব্লু লাইট প্রতিরোধে কাজ করে।

কার জন্য কোন সানস্ক্রিন?

ডা. রাইনা নহার বলেন, ‘যারা বাইরে বেশি সময় কাটান, তাদের জন্য ইউভিএ, ইউভিবি, ইনফ্রারেড ও দৃশ্যমান আলোর বিরুদ্ধে সুরক্ষা দরকার। আর যারা স্ক্রিনের সামনে বেশি থাকেন, তাদের জন্য ব্লু লাইট প্রতিরোধী সানস্ক্রিন অপরিহার্য।’

সানস্ক্রিন মানেই এখন শুধু সূর্যের রোদ নয়, স্ক্রিনের আলো থেকেও সুরক্ষা দরকার। তাই আজ থেকেই একটু সচেতন হোন। লেবেল দেখে বুঝে নিন আপনার সানস্ক্রিন সত্যিই ত্বককে কতটা রক্ষা করতে পারছে। ব্লু লাইট প্রতিরোধী না হলে, আজই পাল্টে ফেলুন আপনার সানস্ক্রিন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর