বিমান থামার আগেই উঠে দাঁড়ালে গুনতে হবে জরিমানা

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:০০ পিএম

বিমান নামার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ান কিংবা ব্যাগ টানাটানি শুরু করেন? তাহলে আপনার অভ্যাসের এবার পরিবর্তন আনতে হবে। কারণ তুরস্কে চালু হচ্ছে নতুন একটি নিয়ম। যেখানে বিমান থামার আগেই যদি কোনো যাত্রী উঠে দাঁড়ান, তাহলে তাকে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।

তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি একটি নির্দেশনায় জানিয়েছে, যাত্রীরা যদি বিমান সম্পূর্ণভাবে পার্কিং না হওয়া পর্যন্ত সিটে বসে না থাকেন বা সিট বেল্ট না খোলেন, তাহলে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে। বিশেষ করে যারা বিমান থামার আগেই উঠে দাঁড়ান, ব্যাগ নামাতে যান কিংবা করিডোরে ভিড় করেন। তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তুরস্কের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হাল্ক টিভি জানিয়েছে, এমন আচরণ করলে যাত্রীদের গুনতে হতে পারে প্রায় ২ হাজার ৬০০ তুর্কি লিরা জরিমানা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ১৫০ টাকা।

বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালক কেমাল ইউকসেক জানান, সাম্প্রতিক সময়ে যাত্রীদের মধ্যে নিরাপত্তাবিধি না মানার প্রবণতা অনেক বেড়ে গেছে। বিমান থামার আগেই উঠে দাঁড়ানো, সিট বেল্ট খুলে ফেলা, ওভারহেড লাগেজ বের করা কিংবা করিডোরে দাঁড়িয়ে যাওয়া। এসব আচরণে বিমানের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। একই সঙ্গে এতে যাত্রী ও লাগেজ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।

বিশেষজ্ঞরা বলছেন, বিমানের অবতরণের সময় সিট সোজা ও সিট বেল্ট বাঁধা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সিট পেছনে হেলে থাকলে তা ধাক্কা খেয়ে সামনের যাত্রীকে আঘাত করতে পারে। সে কারণেই বিশ্বব্যাপী এভিয়েশন কর্তৃপক্ষগুলো টেকঅফ ও ল্যান্ডিংয়ের সময় সিট সোজা ও বেল্ট বাধা রাখার নিয়ম চালু রেখেছে।

এই নতুন নিয়মের লক্ষ্য হলো, যারা অহেতুক তাড়াহুড়ো করে আগে বের হতে চান, তাদেরকে নিরুৎসাহিত করা। কারণ এমন তাড়াহুড়ো কেবল যে ঝুঁকিপূর্ণ। তা-ই নয়, বিমানের ভেতর নামার প্রক্রিয়াকেও দেরি করিয়ে দেয়। ফলে অন্য যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হন।

তুরস্কের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। কারণ বহু দেশে যাত্রীরা বিমানের চাকা মাটিতে লাগার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে যান। এবার হয়তো সময় এসেছে, এই অভ্যাস বদলানোর। কারণ কিছুটা ধৈর্য না দেখালে জরিমানা গুনে বিদেশ ভ্রমণ শুরু করার অভিজ্ঞতা নিশ্চয়ই কেউই চান না।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর