হ্যালোইন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এ উপলক্ষে ২৯ থেকে ৩১ অক্টোবর গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ‘আ গ্র্যান্ডিওস হলো ফেস্ট’ এবং ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে ‘হ্যালোইন নাইট পার্টি’ অনুষ্ঠিত হবে।
রাজধানীর ঢাকা রিজেন্সির ষষ্ঠ তলায় অবস্থিত গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে তিন দিনব্যাপী আয়োজনে থাকছে বিশেষ বুফে ডিনার। জনপ্রতি এর মূল্য ৫ হাজার ৫৫৫ টাকা নেট। এ আয়োজনে নির্বাচিত কার্ডধারীদের জন্য রয়েছে সর্বোচ্চ ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার।
হ্যালোইন উৎসবের অংশ হিসেবে ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে হবে বিশেষ নাইট পার্টি। জনপ্রতি ৩ হাজার ৩৩১ টাকা মূল্যের এ আয়োজনে থাকছে ম্যাজিক শো, স্পুকি ডান্স, ফেস পেইন্টিং, মুভি শো ও র্যাফেল ড্র। এ ছাড়া গুহাসদৃশ টানেলে রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থাও থাকবে। ছাদের পরিবেশে আয়োজিত এ পার্টিতে অতিথিরা হ্যালোইন সাজে অংশ নিতে পারবেন।
আয়োজকেরা জানিয়েছেন, হ্যালোইন উপলক্ষে খাবার ও বিনোদনের সমন্বয়ে আয়োজন করা হয়েছে এসব অনুষ্ঠানের।


