ট্রিপ ডটকমের জরিপে শীর্ষে ইন্দোনেশিয়ার এই দ্বীপটি

বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপের খেতাব পেয়েছে ইন্দোনেশিয়ার বালি। অনলাইন ভ্রমণ সংস্থা ট্রিপ ডটকমের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য।

আপডেট : ৩০ মে ২০২৫, ১০:০০ পিএম

ছুটিতে প্রকৃতির কোলে একটু নিরিবিলি সময় কাটাতে চান? তাহলে বালি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। গাঢ় নীল সমুদ্র, ঝকঝকে সাদা বালুর সৈকত আর আগ্নেয়গিরির আঁচে গড়া প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বালি পর্যটকদের কাছে বরাবরই পছন্দের।

ট্রিপ ডটকম তাদের প্ল্যাটফর্মের শত শত গ্রাহক-পর্যালোচনা, বিক্রির পরিসংখ্যান ও স্থানভিত্তিক আকর্ষণের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে। সব মিলিয়ে বালিই পেয়েছে সবচেয়ে বেশি নম্বর।

যে কারণে যেতে পারেন এই দ্বীপটিতে-

ভিড়ের বাইরে, প্রকৃতির কোলে

বালির সবচেয়ে বড় আকর্ষণ শুধু সমুদ্রতট নয়। এখানকার সার্ফ সংস্কৃতি, স্থানীয় আতিথেয়তা, আর অনাবিষ্কৃত কিছু জায়গা একে করে তুলেছে আলাদা। যারা মূল শহরের ভিড় এড়িয়ে একটু নির্জনতায় সময় কাটাতে চান, তাদের জন্য বালিতে রয়েছে বেশ কিছু চমকপ্রদ স্থান।

সিদেমেন উপত্যকা

বালির দক্ষিণাঞ্চল বা উপকূলীয় এলাকায় পর্যটকের ভিড় যতটা, সিদেমেন ঠিক ততটাই শান্ত। সবুজ ধানখেতের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ানো, সকালে কুয়াশার মধ্যে গ্রাম্য পথ ধরে হাঁটাহাঁটি। সব মিলিয়ে যেন ছবির মতো কোনো দৃশ্য।

তেগাল ওয়াঙ্গি সৈকত

দক্ষিণ বালির বুকিত উপদ্বীপে অবস্থিত তেগাল ওয়াঙ্গি সৈকত এখনও অনেকের অজানা। চুনাপাথরের খাঁজে লুকিয়ে থাকা এই সৈকতে জোয়ারের সময় দেখা মেলে এক গোপন গুহার। এখানে বসে সূর্যাস্ত দেখা, ঢেউয়ের শব্দ শোনা, অভিজ্ঞতাটুকু হয় একান্তই নিজের।

পুরা পালুয়াং বা ‘গাড়ির মন্দির’

নুসা পেনিদা দ্বীপে ঘন সবুজের মাঝে দাঁড়িয়ে আছে সাদা বালিপাথরের তৈরি এক ব্যতিক্রমধর্মী মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এর মূল চত্বরে রয়েছে দুটি পাথরে খোদাই করা গাড়ির মূর্তি। একটি জিপ, আরেকটি ভক্সওয়াগন বিটল। তাই স্থানীয়দের কাছে এর নাম ‘গাড়ির মন্দির’।

সার্ফিং থেকে সনাতনী সংস্কৃতি

বালির সার্ফ স্কুলগুলো, বিশেষ করে গডেস রিট্রিটস, শুরুতেই পর্যটকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রেখেছে। পর্যটকরা শুধু সার্ফিং নয়, বালির সনাতনী জীবনধারা ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হন।

বালি যেন একসঙ্গে আধুনিকতা আর প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধন। তাই পর্যটকদের কাছে এটি শুধু একটি ছুটির গন্তব্য নয়, বরং এক অভিজ্ঞতা। যা ফিরে এসেও বহুদিন মনে গেথে থাকবে।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর