‘দ্যাটস হট’ বলেই বিলিয়ন ডলারের মালিক প্যারিস হিলটন

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৫:০০ পিএম

আজকের দিনে ‘ইনফ্লুয়েন্সার’ কথাটা খুব চেনা। যারা ফ্যাশন, সাজগোজ বা জীবনধারা নিয়ে নানা পরামর্শ দেন, ছবি বা ভিডিও পোস্ট করেন, তারাই যেন হয়ে উঠেন ইনফ্লয়েন্সার। কিন্তু আজ থেকে ২০ বছর আগে যখন ইনস্টাগ্রাম বা টিকটক কিছুই ছিল না, তখনই এক তরুণী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার নাম, প্যারিস হিলটন।

অনেকে তাকে শুধু ধনী পরিবারের মেয়ে ভাবতেন। কিন্তু তিনি শুধু আলোচনায় ছিলেন না, নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন বিলিয়ন ডলারের ব্যবসা।

২০০০ সালের শুরুর দিকের কথা। প্যারিস হিলটনকে প্রায়ই দেখা যেত লস অ্যাঞ্জেলেসের রাস্তায়। গায়ে থাকত চকচকে গোলাপি ট্র্যাকস্যুট, হাতে ছোট পোষা কুকুর আর চোখে সানগ্লাস। ক্যামেরায় তার ছবি মানেই পরদিন খবরের কাগজে শিরোনাম।

প্যারিস তার নামেই বাজারে আনেন পারফিউম, হ্যান্ডব্যাগ, স্যান্ডেল ও মেকআপ পণ্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনেকে ভাবত তিনি একটু বোকা মেয়ে। কিন্তু প্যারিস নিজেই বলেছিলেন, ‘আমি বোকার অভিনয় করতাম। এটা ছিল একটা ক্যারেক্টার। আমি তখনই একটা বড় কিছু গড়ছিলাম।’

অর্থাৎ, নিজেকে নিয়ে যা কিছু হচ্ছিল, সব তিনি জানতেন ও নিয়ন্ত্রণ করতেন। এটা ছিল তার ব্র্যান্ড তৈরি করার কৌশল।

প্যারিস তার নামেই বাজারে আনেন পারফিউম, হ্যান্ডব্যাগ, স্যান্ডেল ও মেকআপ ইত্যাদি। অনেকে ভেবেছিল, এসব খামখেয়ালিপূর্ণ ব্যবসা। কিন্তু পরে দেখা গেল, তার শুধু পারফিউম লাইন থেকেই আয় হয়েছে ৩ বিলিয়ন ডলার। তার পণ্যে মেয়েরা যেমন আগ্রহ দেখিয়েছে, তেমনি ব্র্যান্ডগুলোও তার সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছে।

চকচকে জামা, বড় চুলে নিজস্ব স্টাইল প্যারিস তখন থেকেই করতেন, এখন তা ফ্যাশন ট্রেন্ড। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্যারিসের পোশাকের স্টাইল নিয়ে অনেকেই ব্যঙ্গ করতেন। কেউ বলত, তিনি শুধু গোলাপি রঙ পরেন, কেউ আবার বলত তার রুচি বাচ্চাদের মতো। কিন্তু প্যারিস এসব পাত্তা দিতেন না। তিনি নিজের মতো করে চলতেন।

আজকের দিনে যেটা ‘ওয়াই-টু-কে’ নামে আবার ফিরে এসেছে। লো-রাইজ জিনস, চকচকে জামা, বড় চুল, এসব প্যারিস তখন থেকেই করতেন। এখনকার অনেক ফ্যাশন ট্রেন্ডের শুরুই হয়েছিল তার কাছ থেকে।

প্যারিস হিলটনের বিখ্যাত কথা ছিল ‘দ্যাটস হট’ মানে ‘এটা দারুণ’ বা ‘এটা খুবই কুল’। এই বাক্যটা তখনকার তরুণ-তরুণীদের মধ্যে এত জনপ্রিয় হয়েছিল যে অনেকে এটা নিয়ম করে বলত। এটা শুধু মজার কথা ছিল না, এটা ছিল একটা ব্র্যান্ডিং কৌশল। প্যারিস প্রমাণ করে দিয়েছিলেন, কোনো কথাও যদি ঠিকভাবে বলা যায়, সেটাও ব্যবসা হয়ে যেতে পারে।

এখনকার অনেক ফ্যাশন ট্রেন্ডের শুরুই হয়েছিল তার কাছ থেকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনেক সেলিব্রিটি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে নেন। কিন্তু প্যারিস হিলটন কখনোই নিজেকে বদলাননি। বরং তিনি নিজের মতোই ছিলেন, আর দুনিয়াটাই একসময় তার মতো হতে শুরু করল।

বর্তমানে তার নামে আছে ৪৫টির বেশি বিউটি স্টোর। ‘কুকিং উইথ প্যারিস’ নামে একটি রিয়েলিটি শোও পরিচালনা করছেন তিনি। সেই সাথে তিনি লিখেছেন বেস্টসেলার বই। এমনকি টেকনোলজিতে বিনিয়োগ করেও সফল হয়েছেন। আর সবকিছুই করেছেন নিজে নিজে। কোনো পিআর টিম বা ম্যানেজার এসবের নায়ক ছিলেন না।

ফ্যাশন, ব্যবসা আর ট্রেন্ড। সব মিলিয়ে প্যারিস ছিলেন অনেক আগেই সময়ের চেয়ে এগিয়ে। তিনি বাজারকে বুঝেছিলেন অন্য যেকোনো সেলিব্রেটির চেয়ে আগে। ইন্সটাগ্রাম, টিকটক, ইনফ্লুয়েন্সার, এইসবের অনেক আগেই তিনি সেইসব কাজ করে ফেলেছিলেন। তিনি ছিলেন ভবিষ্যতের অনেক আগে। আর তাতেই ছিল তার সাফল্যের মূল রহস্য।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর