শুধু ত্বকে নয়, স্ক্যাল্পেও দরকার সানস্ক্রিন

রোদে বের হলে ত্বকের জন্য সানস্ক্রিন অপরিহার্য। কিন্তু মাথার ত্বক বা স্ক্যাল্প? সেটার কথা কি কখনও ভাবা হয়? স্ক্যাল্প সানস্ক্রিন ঠিক কী, কেন এটা দরকার, আর কোন ক্ষতি থেকে আমাদের রক্ষা করে, জেনে নিন।

আপডেট : ০৮ জুন ২০২৫, ০১:০০ পিএম

স্ক্যাল্প সানস্ক্রিন মূলত মাথার ত্বক ও চুলকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। ত্বকের মতোই আমাদের স্ক্যাল্পও সূর্যের নিচে পড়ে যায়, আর দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শে থাকলে সেখানে হতে পারে জ্বালাভাব, লালচে দাগ, চুলকানি এমনকি চর্মরোগের আশঙ্কাও।

শুধু তাই নয়, চুলেরও ক্ষতি হয়। চুল হয়ে পড়ে রুক্ষ, ভঙ্গুর আর জট পড়ে যায়। সূর্যের রশ্মি চুলের কিউটিকল ভেঙে দেয় এবং চুলের গঠনকারী প্রোটিন ‘কেরাটিন’ নষ্ট করে ফেলে। এর ফলে আপনার সুন্দর চুল হারিয়ে ফেলে তার প্রাকৃতিক মসৃণতা ও দীপ্তি।

অনেকে তবুও বলবেন, এই সানস্ক্রিন কি আদৌ দরকার? সোজা কথা, হ্যাঁ দরকার। আপনার ত্বক যেমন সানস্ক্রিন ছাড়া চলতে পারে না, তেমনি স্ক্যাল্পকেও সুরক্ষা দিতে হবে। সানস্ক্রিন যতই ব্যবহার করুন না কেন, তা মুখ, শরীর আর চুলের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ।

বিশেষ করে যারা চুল রঙ করান, তাঁদের জন্য তো আরও সতর্কতা দরকার। বহু কাঙ্ক্ষিত ওম্ব্রে বা হাইলাইট করা চুল রোদে বের হয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কষ্টটাই বৃথা। কারণ রঙ করা চুল সূর্যের রশ্মিতে আরও দ্রুত ফিকে হয়ে যায় এবং বেশি ক্ষতির মুখে পড়ে।

কীভাবে ব্যবহার করবেন?

স্ক্যাল্পে সানস্ক্রিন স্প্রে করার বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে। তবে এর পেছনের বৈজ্ঞানিক যুক্তি বুঝলেই গুরুত্বটা স্পষ্ট হবে। আপনি যদি চুলের মাঝের ফাঁকা অংশে হালকা করে সানস্ক্রিন স্প্রে করেন, তবে সেটাই স্ক্যাল্পকে সুরক্ষা দেয়।

তবে শুধু স্প্রে করলেই হবে না। অতিরিক্ত সুরক্ষার জন্য সঙ্গে রাখতে পারেন ক্যাপ বা ছাতা। বিশেষ করে রোদ বেশি থাকলে এগুলো কার্যকরভাবে রক্ষা করবে আপনার চুল ও স্ক্যাল্পকে।

আরও কিছু যত্ন

  • বাইরে থেকে ফিরে স্ক্যাল্পে দিন একটুখানি ট্রিটমেন্ট।
  • ব্যবহার করুন হাইড্রেটিং শ্যাম্পু ও পুষ্টিকর হেয়ার মাস্ক।
  • সমুদ্র বা সুইমিং পুল থেকে ফিরেই স্ক্যাল্প ভালোভাবে পরিষ্কার করে নিন।

আপনার স্ক্যাল্পও কিন্তু ত্বকেরই অংশ। আপনি যেমন মুখের যত্নে সচেতন। তেমনভাবেই স্ক্যাল্পকেও একটু টিএলসি (টেন্ডার লাভিং কেয়ার) দিন। চুলও তার যত্ন পাওয়ার দাবিদার।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর